সময়ের বড়ই অভাব, বন্ধুত্ব বজায় রেখেই সম্পর্কে ইতি টানলেন সারা-কার্তিক

Published : Oct 18, 2019, 05:05 PM ISTUpdated : Oct 18, 2019, 05:10 PM IST
সময়ের বড়ই অভাব, বন্ধুত্ব বজায় রেখেই সম্পর্কে ইতি টানলেন সারা-কার্তিক

সংক্ষিপ্ত

সারা-কার্তিক সম্পর্কে ইতি কাজের ব্যস্ততা তুঙ্গে প্রেম করার সময় নেই হাতে বন্ধুত্ব বজায় রেখেই সম্পর্ক ভাঙল তাঁদের 

সম্প্রতি বিটাউনে সর্বাধিক সারা ফেলেছিল সারা আলি খান ও কার্তিক আরিয়নের সম্পর্ক। কাজের ফাঁকে একে অপরের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে পছন্দও করতেন তাঁরা। একই সঙ্গে তাঁদের একাধিক জায়গায় দেখা যেত। কিন্তু সম্প্রতিই সেই সম্পর্কে ইতি টানলেন তাঁরা দুজনেই।

সারা আলি খানের সঙ্গে কার্তিকের সম্পর্ক নিয়ে বেশ কিছু দিন ধরেই বিটাউনে জল্পনা ছিল তুঙ্গে। একে অন্যের প্রশংসায় ছিল পঞ্চমুখ। সারা আলি খানের ক্যাট ওয়াক দেখে মুগ্ধ হয়েছিলেন কার্তিক। সঙ্গে জানিয়েছিলেন সারা আলি খানের মন খুব ভালো। একইভাবে কার্তিকের সঙ্গে বন্ধুত্ব নিয়ে প্রকাশ্যে মুখও খুলেছিলেন সইফ আলি খান। জানিয়ে ছিলেন সারা যখন কার্তিকের হাত ধরেছে তখন কার্তিকে নিয়ে নিশ্চিত সারার পরিবার। 

তবে সেই সম্পর্ক আর তাঁরা এগিয়ে নিয়ে যেতে চান না। কারণ হিসেবে যা উঠে এসেছে তা হল একাধিক ছবির কাজ এখন এই জুটির হাতে। ফলে ছবির কাজ সেরে আর সময় হয় না একে অন্যকে সময় দেওয়ার। তাই ব্যস্ততাকে সামনে রেখেই তাঁরা নিজেদের সম্পর্কে ইতি টানলেন। তাই নিয়েই এখন গুঞ্জন চুরান্ত। লাভ আজ কাল টু ছবির কাজ শেষ। সেই ছবির প্রচারেই এক সঙ্গে দেখা যাবে সারা ও কার্তিককে।  

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা