কেন দেওয়া হল না পুরষ্কার, অনুষ্ঠান না করেই বেরিয়ে গেলেন শাহিদ কাপুর

Published : Dec 13, 2019, 09:23 PM IST
কেন দেওয়া হল না পুরষ্কার, অনুষ্ঠান না করেই বেরিয়ে গেলেন শাহিদ কাপুর

সংক্ষিপ্ত

সেরা অভিনেতার পুরস্কার পেলেন অন্য কেউ রেগে গেলেন শাহিদ কাপুর বেরিয়ে গেলেন অনুষ্ঠান থেকে করলেন না পার্ফমেন্সও

চলতি বছরে একাই একশো শাহিদ কাপুর। একটি ছবি করেই যেন পর্দায় কাম ব্যাক করলেন তিনি। ছবির নাম কবীর সিং। এই ছবিকে ঘিরে প্রথম থেকেই দর্শকদের মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। যেমন অভিনয় তেমনই ছিল উপস্থাপনা। নিজের একশো শতাংশ নিংরে দিয়েছিলেন শাহিদ কাপুর। ফলে আশাও করেছিলেন বেশ খানিকটা। 

সম্প্রতি স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড-এর মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন শাহিদ কাপুর। তাঁর সঙ্গে কড়া টক্করে ছিলেন রণবীর সিং। কিন্তু কোথাও গিয়ে সেই পুরষ্কার পেলেন না তিনি। ফলে রীতিমত বিরক্ত হলেন অভিনেতা। শুধু তাই নয়, অনুষ্ঠান কক্ষ ছেড়ে বেরিয়ে গেলে মুহুর্তে। এই আচরণেই আবারও তোপের শিকার হতে হল শাহিদ কাপুরকে। 

 

 

স্টার স্ক্রিন পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার হাতে ওঠে রণবীর কাপুরের। গল্লি বয় ছবিতে অনবদ্য অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন তিনি। কিন্তু কোথাও গিয়ে ভাগ্যের শিঁকে ছিঁড়ল না শাহিদের। ফলে সহ্য করতে পারলেন না অভিনেতা। এই অনুষ্ঠানের মঞ্চে পার্ফম করার কথাও ছিল শাহিদের। কিন্তু তিনি তাও করলেন না। কারণ হিসেবে জানা যাচ্ছে, অনুষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি ছিল শাহিদের, তিনি সেরা পুরস্কারটি পাবেন, বিপরীতে তিনি অনুষ্ঠান করবেন। কিন্তু তেমনটা না ঘটায় শো ছাড়লেন শাহিদ। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা