' লতাজির আর্শীবাদেই আমার ক্যারিয়ার শুরু', ১১ বছর বয়েসে মেলোডি কুইনের অ্যালবামে বীণা বাজান শঙ্কর

Published : Feb 06, 2022, 04:27 PM ISTUpdated : Feb 06, 2022, 05:29 PM IST
' লতাজির আর্শীবাদেই আমার ক্যারিয়ার শুরু', ১১ বছর বয়েসে মেলোডি কুইনের অ্যালবামে  বীণা বাজান শঙ্কর

সংক্ষিপ্ত

লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করলেন শঙ্কর মহাদেবন । 'আমার ক্যারিয়ার লতাজির আর্শীবাদেই শুরু',   মেলোডি কুইনের মৃত্য়ুতে এদিন ছোটবেলার কথা মনে করলেন শঙ্কর মহাদেবন।  

লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করলেন শঙ্কর মহাদেবন ( Shankar Mahadevan)।  মেলোডি কুইনের প্রয়াণে শোকস্তব্ধ সারা দেশ । উল্লেখ্য, গুরুতর অসুস্থ হয়ে  টানা ২০ দিনের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লতা মঙ্গেশকর।   কিন্তু চিকিৎসার শত চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হল না। চির ঘুমের দেশে লতা মঙ্গেশকর ( Legendary Singer Lata Mangeshkar)। 'আমার ক্যারিয়ার লতাজির আর্শীবাদেই শুরু', এদিন ছোটবেলার কথা মনে করলেন শঙ্কর মহাদেবন।

২০১৯ সালে লতা মঙ্গেশকরের নব্বইতম জন্মদিন উপলক্ষে নিজের স্মৃতি চারণা করেছেন শঙ্কর মহাদেবন। ভারতীয় সিমেনার সংজ্ঞাই হলেন লতা মঙ্গেশকর। এভাবেই কিংবদন্তীকে সম্মান জানালেন এদিন বলিউডের এই বিখ্যাত শিল্পী  শঙ্কর মহাদেবন। যখন আমি ১১ বছর বয়সী ছিলাম, তখন এই ইন্ড্রাস্টিতে আমার ক্যারিয়ার শুরু হয়, বীণা বাজানোর মধ্য দিয়ে। এদিকে সুরকার শ্রীনিবাস সাহেব তখন একজন বীণা বাদক খুঁজছিলেন। আচমকাই সেখানে আমার নাম ওঠে। এবং লতাজি এবং পণ্ডিত ভীমসেন যোশী একসঙ্গে একটি অ্যালবামে গাইছিলেন, আর সেই অ্যালবামেই আমার বীণা বাজানোর সুযোগ আসে। তাই আমার ক্যারিয়ার লতাজির আর্শীবাদ থেকেই শুরু হয়েছে', বলে জানিয়েছেন এদিন  শঙ্কর মহাদেবন। তিনি এদিন আরও বলেন, ওনার গান কোনও দিনই শেষ হবে না। ওনার কথা বাত্রায়, ওনার অভিব্যাক্তি দেখে কোনও দিনই মনে হয়নি, যে উনি লতা মঙ্গেশকর। ওনার সঙ্গে পরে অনেক অনুষ্ঠানি করার সুযোগ হয়েছে বলে জানান বলিউডের এই বিখ্যাত গায়ক।

আরও পড়ুন, 'শুধু আপনার জন্যই গাইব', স্টুডিও-র সঙ্গে ঝগড়া সত্ত্বেও হেমন্তের জন্যই গান গেয়েছিলেন লতা

প্রসঙ্গত,  গুরুতর অসুস্থ হয়ে  টানা ২০ দিনের বেশি সময় ধরে হাসপাতালে রয়েছেন লতা মঙ্গেশকর।সম্প্রতি করোনামুক্ত হলেও কাটছিল না শারীরিক অসুস্থতার জটিলতা পাঁচ সদস্যে চিকিৎসকদের বিশেষ টিম কয়েকদিন আগেই স্পষ্টই জানিয়েছিলেন, বর্তমানে ভালো আছেন  লতা মঙ্গেশকর। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।  কিন্তু তিন সপ্তাহ পার করেই আবারও বাড়ল উদ্বেগ। ৫ ফেব্রুয়ারি ফের শারীরিক অবস্থার প্রবল অবনতি হয়। যার ফলে তাঁকে আইসিইউ কেবিনে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়। ভারতের মেলোডি কুইনের শারীরিক অবস্থা যে ভালে নয় তা বারবার জানান দিয়েছেন চিকিৎসকরা।  এরপর ৫ ফেব্রুয়ারি দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল একরাশ মনখারাপ। তবুও আশা ভোঁসলের বার্তা পেয়ে ফের বুক বেঁধেছিল দেশ। আশা ভোসলে তখন জানিয়েছিলেন, লতাদিদি ভালো আছেন। রাতে  লতা মঙ্গেশকরকে দেখতে বিচ ক্যান্ডি হাসপাতালেও যান আশা ভোঁসলে।৬ ফেব্রুয়ারি রবিবার সকালে লতা মঙ্গেশকরকে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় মন্ত্রী । কিন্তু চেষ্টা ব্যর্থ করে শেষ অবধি চির ঘুমের দেশে যান সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।  

আরও পড়ুন, Lata Mangeshkar: 'রঙ্গিলা বাঁশি' থেকে 'নিঝুম সন্ধ্যায়', আজও লতার বাংলা গানে নিজেকে হারায় বাঙালি

আরও পড়ুন, 'বাংলা গানের সঙ্গে একটা নিবিঢ় যোগযোগ ছিল লতাজির', 'অনুরোধের আসর'-সহ নানা মুহূর্তে ভাসলেন মমতা

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা