
হলিউডের জনপ্রিয় পপ তারকা রিহানা-র (Rihanna) লস অ্যাঞ্জেলেসের বাড়ির সামনে গুলি চলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় গায়িকা ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। জানা গিয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস-এর বেভারলি হিলস এলাকায় অবস্থিত রিহানার বাড়ির বাইরে হঠাৎ একাধিক গুলির শব্দ শোনা যায়।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, একটি গাড়ি থেকে বাড়ির গেটের দিকে পরপর গুলি চালানো হয়। ঘটনাটি ঘটার সময় রিহানা বাড়ির ভিতরেই ছিলেন বলে জানা গেছে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হননি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে সন্দেহভাজন হিসেবে এক মহিলাকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিনি একটি আধুনিক রাইফেল ব্যবহার করে গুলি চালিয়েছিলেন বলে অভিযোগ। ওই মহিলার বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার পরে রিহানা ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রের দাবি। এমনকি বাড়ির নিরাপত্তাও বাড়ানো হয়েছে। পুলিশ এখনও ঘটনার আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। এই ঘটনায় হলিউড মহলেও উদ্বেগ ছড়িয়েছে। ভক্তরাও প্রিয় গায়িকার নিরাপত্তা নিয়ে চিন্তিত। তবে বর্তমানে তিনি নিরাপদেই আছেন বলে জানা গেছে।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.