কণ্ঠে অধিষ্ঠাত্রী স্বয়ং দেবী সরস্বতী, জানেন শ্রেয়া ঘোষালের একমাথা ঘন কালো চুলের গোপন রহস্য কী?

Published : Apr 17, 2026, 11:22 AM IST

Shreya Ghoshal Hair Care Tips: কন্ঠে অধিষ্ঠিত স্বয়ং মা সরস্বতী। জানেন যার সুরেলা কন্ঠে মূর্ছা যায় সঙ্গীত প্রেমিরা সেই শ্রেয়া ঘোষালের ঘন কালো চুলের গোুন রহস্য? কোন উপায়ে একমাথা লম্বা চুল শ্রেয়ার? জানুন বিশদে। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
লন্ডনে গানের কনসার্টে শ্রেয়া ঘোষাল

ভারতের অন্যতম সেরা গায়িকাদের মধ্যে টপ লিস্টে রয়েছেন তিনি। শুধুই গানই নয়, যার মিষ্টি স্বভাবের জন্য অনুরাগীদের মন জিতে নেন সহজেই। আর কেউ নন কথা হচ্ছে জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালকে নিয়ে। সম্প্রতি তিনি লন্ডনের ও২ এরিনায় একটি হাউসফুল কনসার্ট করেছেন। সেখানে তার গানের পাশাপাশি তার একমাথা ঘন কালো চুলের রহস্য জানতে প্রশ্ন করা হলে তার জবাবে শ্রেয়া যা জানালেন শুনলে চমকে যাবেন। 

25
শ্রেয়ার ঘন কালো চুলের রহস্য

শ্রেয়া ঘোষালের ঘন এবং স্বাস্থ্যোজ্জ্বল চুলের রহস্য জানতে অনেকেই আগ্রহী। যদিও তিনি সরাসরি কোনও নির্দিষ্ট ব্র্যান্ডের হয়ে সবসময় প্রচার করেন না। তবে বিভিন্ন সাক্ষাৎকার এবং সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে তাঁর চুলের যত্নের কিছু সাধারণ অভ্যাসের কথা জানিয়েছেন তিনি। 

35
প্রাকৃতিক তেলের ব্যবহার

শ্রেয়া তাঁর চুলের যত্নে নারকেল তেলের ওপর খুব ভরসা করেন। শুটিং বা কনসার্টের ব্যস্ততা না থাকলে তিনি চুলে তেল দিয়ে ম্যাসাজ করতে পছন্দ করেন, যা চুলের গোড়া শক্ত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়। লন্ডনের ও২ এরিনায় কর্নসার্টে সেই তথ্যই ফাঁস করলেন শ্রেয়া ঘোষাল। 

45
ঘরোয়া হেয়ার প্যাক

তিনি রাসায়নিক পণ্যের চেয়ে প্রাকৃতিক উপাদানে বেশি বিশ্বাসী। আমলকী, রিঠা বা শিকাকাইয়ের মতো ভেষজ উপাদানের ব্যবহার ভারতীয় চুলের স্বাস্থ্যের জন্য বেশ কার্যকর, যা তিনি অনেক সময় মেনে চলেন। এছাড়া দই বা মধুর হেয়ার প্যাকও চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

55
হিট স্টাইলিং থেকে বিরতি

পেশাগত কারণে তাঁকে প্রায়ই চুলে হিট বা স্টাইলিং প্রোডাক্ট ব্যবহার করতে হয়। তাই কাজের বাইরে তিনি চুলে কোনো কৃত্রিম তাপ বা রাসায়নিক ব্যবহার করেন না। চুলকে স্বাভাবিকভাবে শুকানো এবং বিশ্রাম দেওয়া তাঁর একটি বড় কৌশল। এছাড়াও শ্রেয়া মনে করেন সৌন্দর্য ভেতর থেকে আসে। তিনি প্রচুর পরিমাণে জল পান করেন এবং ডায়েটে পর্যাপ্ত প্রোটিন, আয়রন ও ভিটামিন রাখার চেষ্টা করেন। মাছ, বাদাম এবং সবুজ শাকসবজি তাঁর চুলের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে।

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories