
২০২৬ সালের প্রথম ছয় মাসে বেশ কয়েকটি বাংলা ছবি দর্শকদের মন জয় করেছে। বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে ‘আজও অর্ধাঙ্গিনী’। বছরের বাকি সময়েও স্বাধীনতা দিবস, দুর্গাপুজো, ভাইফোঁটা, ঈদ ও বড়দিনকে ঘিরে একের পর এক বড় বাজেটের ও আলোচিত বাংলা ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।
জুলাই
‘কাতুকুতু বুড়ো’ – মুক্তি ২৪ জুলাই। পরিচালক হিসেবে অভিষেক করছেন উজান গঙ্গোপাধ্যায় (কৌশিক-চূর্ণীর পুত্র)। অভিনয়ে: উজান গঙ্গোপাধ্যায়, নবাগতা রাপুর্ণা ভট্টাচার্য এবং বিশেষ ভূমিকায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
আগস্ট (স্বাধীনতা দিবস)
‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ প্রযোজনা: নন্দী মুভিজ় পরিচালনা: পথিকৃৎ বসু অভিনয়ে: জিৎ, টোটা রায়চৌধুরি, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, লোকনাথ দে প্রমুখ। দুই বছর পর জিৎ-এর বাংলা ছবি মুক্তি পাচ্ছে। তাঁর প্রস্থেটিক লুক ইতিমধ্যেই আলোচনায়। ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ গ্রাফিক্সের কাজ অসম্পূর্ণ থাকায় স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে না। নতুন মুক্তির তারিখ পরে ঘোষণা করা হবে। ফলে আপাতত জিৎ–দেব বক্স অফিস সংঘর্ষ হচ্ছে না।
সেপ্টেম্বর
‘গুনগুন করে মহুয়া’ অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক। অঙ্কিতা মল্লিকের বড়পর্দায় অভিষেক। উত্তম কুমারের চরিত্রে তথাগত মুখোপাধ্যায়। অন্যান্য চরিত্রে: দেবলীনা নন্দী, অর্পণ ঘোষাল, আরাত্রিকা মাইতি। দুর্গাপুজোয় বড় লড়াই ‘দেশু৭’ প্রযোজনা: দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস। দেবের পরিচালনায় প্রথম ছবি। দেব–শুভশ্রী জুটির প্রত্যাবর্তন। অভিনয়ে অনির্বাণ ভট্টাচার্যও রয়েছেন। ছবির প্রথম দিনের প্রথম শোর টিকিট আগাম বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ এসভিএফ প্রযোজিত। অনির্বাণ চক্রবর্তী আবারও একেনবাবুর ভূমিকায়। কেরালাকে কেন্দ্র করে রহস্যকাহিনি। ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ উইন্ডোজ় প্রযোজিত। ‘বহুরূপী’-র সিক্যুয়েল। অভিনয়ে: শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়। অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি।
‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ পরিচালনা: সৃজিত মুখোপাধ্যায়। প্রযোজনা: নন্দী মুভিজ়। অভিনয়ে: টোটা রায়চৌধুরি ও আবীর চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের লুকে টোটার উপস্থিতি ইতিমধ্যেই ভাইরাল। বড়দিন ‘টনিক ২’ পরিচালনা: অভিজিৎ সেন। প্রযোজনা: অতনু রায়চৌধুরি ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস। দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় ‘কাকা-ভাইপো’ জুটি ফিরছে। ‘ফ্যামিলিওয়ালা’ প্রযোজনা: উইন্ডোজ়। পরিচালনা: সুমন ঘোষ। অভিনয়ে: স্বস্তিকা মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী। ডিসেম্বর মাসে মুক্তির পরিকল্পনা থাকলেও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি। অন্যান্য গুরুত্বপূর্ণ ছবি ‘অভয়াশক্তি’ পরিচালক: শঙ্কুদেব পণ্ডা।
২০২৪ সালের আরজি কর মেডিক্যাল কলেজের বহুল আলোচিত ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। ক্যামেলিয়া প্রোডাকশনসের দুটি ছবি ‘ইস্কাবনের বিবি’ – অভিনয়ে অরুণিমা ঘোষ, গৌরব চট্টোপাধ্যায় ও তৃণা সাহা। ‘আগুন পাহাড়ের পুঁথি’ – ছবির নাম ঘোষণা হলেও পরিচালক ও শিল্পীদের নাম এখনও গোপন রাখা হয়েছে।
সব মিলিয়ে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে বাংলা চলচ্চিত্রে বড় তারকাদের প্রত্যাবর্তন, একাধিক সিক্যুয়েল, বায়োপিক, থ্রিলার এবং বাস্তব ঘটনার উপর নির্মিত ছবির সমাহার হতে চলেছে। বিশেষ করে দুর্গাপুজোর মরশুমে একাধিক বড় ছবি মুক্তি পাওয়ায় বক্স অফিসে জমজমাট প্রতিযোগিতার সম্ভাবনা রয়েছে।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.