প্রতারণার অভিযোগের পর গান চুরি, একের পর এক বিতর্কে নোবেল

Published : Dec 22, 2019, 07:39 PM IST
প্রতারণার অভিযোগের পর গান চুরি, একের পর এক বিতর্কে নোবেল

সংক্ষিপ্ত

প্রতারণার অভিযোগের পর গান চুরি আবারও বিতর্কে জড়াল নোবেল অন্যের গান নিজের বলে পোস্ট নেট দুনিয়ায় তোপের শিকার 

সা রে গা মা পা প্রতিযোগিতাতে আসার পর থেকেই একাধিক বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের গায়ক নোবেল। পুরস্কারের মঞ্চ থেকে শুরু করে, গান গেয়ে কৃতজ্ঞতা স্বীকার করা নিয়ে একাধিকবার তোপের শিকার হয়েছিলেন তিনি। তবে সেই বিপত্তি ছিল সাময়িক। মঞ্চে কেন তাঁকে সেরা করা হয়নি তা নিয়েও প্রশ্ন তুলতে পিছু পা হননি তিনি। তবে সেই প্রতিযোগিতা কবে শেষ হয়েগিয়েছে। তবে এখনও খবরের শিরোনামে রয়েছেন নোবেল। 

কয়েকমাস আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন এক বাংলাদেশ তরুণী। প্রকাশ্যে তুলেছিলেন নোবেলের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ। দীর্ঘদিন সম্পর্কে থাকা সত্ত্বেও বিয়ে করতে নারাজ ছিলেন বাংলাদেশি গায়ক। ছিল  সম্পর্ক, ছিল একাধিক প্রতিশ্রুতি, কিন্তু সবই যেন মুহুর্তে মিথ্যে করে দিয়ে বেরিয়ে এসেছেন নোবেল। সোশ্যাল মিডিয়াতে একটি ভয়েজ রেকর্ডিং-ও শেয়ার করেছিলেন সেই তরুণী। যদিও এই সব তথ্য মিথ্যে বলেই দাবি করেছিলেন নোবেল। 

আরও পড়ুনঃ ২০১৯-এর নবদম্পতি , এক নজরে ফিরে দেখা টলিউডের বিয়ের আসর

এই কাণ্ডের কয়েকমাস কাটতে না কাটতেই এবার গান চুরির অভিযোগ উঠল নোবেলের বিরুদ্ধে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গান শেয়ার করেছিলেন নোবেল। গানটিকে নিজের বলেও দাবি করেছিলেন তিনি। কিন্তু কয়েকমুহুর্তের মধ্যে প্রকাশ্যে আসে গানটি তাঁর নয়। অ্যাবাউট ডার্ক-এর ভোকালিস্ট নাসির উল্লাহ জানান এই গানটি তাঁর, এটি চুরি করা হয়েছে। এমনই তোপের পর গানটিকে নিজের পেজ থেকে সরিয়েও দেন নোবেল। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা