মেড ইন চায়না-র প্রচারে স্ত্রী, নয়া লুকে ধরা দিলেন শ্রদ্ধা কাপুর

Published : Oct 19, 2019, 12:35 PM IST
মেড ইন চায়না-র প্রচারে স্ত্রী, নয়া লুকে ধরা দিলেন শ্রদ্ধা কাপুর

সংক্ষিপ্ত

একসপ্তাহ পরই মুক্তি পাবে মেড ইন চায়না ছবির প্রচার কাজে নয়া কৌশলে হাজির স্ত্রী চরিত্রে সঙ্গে কথোপকথনেই উঠে এল ছবি মুক্তির দিন আগামী ছবি নিয়ে বেশ আশাবাদী রাজকুমার, বিপরীতে থাকছেন মৌনি

ছবির কাজ শেষ। চলছে জোড় কদমে প্রচার পর্ব। মৌনি ও রাজকুমার রাও অভিনীত ছবি মেড ইন চায়না নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। হাতে মাত্র এক সপ্তাহ, ছয় দিন পরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই মেড ইন চায়না। 

রাজকুমার রাও অভিনীত ছবি জাজমেন্টাল হ্যায় কেয়া সেভাবে বক্ অফিসে সারা না ফেললেও এই ছবি নিয়ে বেজায় আশাবাদী অভিনেতা। তাঁর কড়া নজর দিয়েছেন ছবির প্রচারপর্বে। নিত্যনতুন কৌশলে মেড ইন চায়নাকে সকলের সামনে তুলে ধরছেন পরিচালক থেকে অভিনেতা।

এবার সেই ছবির প্রচারেই সামিল হলেন প্রেতাত্মা স্ত্রী। আচমকাই দেখা ছবির চরিত্র রঘুর সঙ্গে। তাঁকে চায়নার একটি প্রোডাক্ট দিয়ে সমস্যা সমাধানের প্রস্তাব দেন রঘু। কিন্তু ফল না মেলায় রঘু-কেও উধাও করে দেন স্ত্রী। এখানেই শেষ নয়, সঙ্গে স্ত্রী-র কণ্ঠে শোনা যায় ছবি মুক্তির দিন। সকলকে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার কথাও বলেন তিনি। 

 

 

শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও-এর এই নয়া কৌশলে প্রচার মুহুর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ছবির পরিচালনা করেছেন মিখিল মুসেল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে ছবির তিনটি গান। প্রতিটিই মুক্তি পাওয়ার পর বেজায় হিট। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৫ অক্টোবর। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা