শুভশ্রী টলিপাড়ার ফ্যাশনিস্তা! স্কার্ট টপে ঝড় তুলে আবার প্রমাণ করলেন রাজ-ঘরনি

swaralipi dasgupta |  
Published : Jun 30, 2019, 12:59 PM IST
শুভশ্রী টলিপাড়ার ফ্যাশনিস্তা! স্কার্ট টপে ঝড় তুলে আবার প্রমাণ করলেন রাজ-ঘরনি

সংক্ষিপ্ত

শুধু ছবিতে অভিনয় নয়। ফ্যাশন দুনিয়াতেও  সমান ভাবে ছাপ রাখতে জানেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় কখনও এথনিক পোশষাকে মুগ্ধ করেন। আবার ওয়েস্টার্ন পোশাকেও ঝড় তুলতে জানেন আবার ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য একঢাল লম্বা চুল কেটে ববকাট করে ফেলতে পারেন

শুধু ছবিতে অভিনয় নয়। ফ্যাশন দুনিয়াতেও  সমান ভাবে ছাপ রাখতে জানেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই তা স্পষ্ট। কখনও এথনিক পোশষাকে মুগ্ধ করেন। আবার ওয়েস্টার্ন পোশাকেও ঝড় তুলতে জানেন। আবার ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য একঢাল লম্বা চুল কেটে ববকাট করে ফেলতে পারেন। 

এবার অসাধারএ একটি স্কার্ট ও টপে ছবি আপলোড করলেন শুভশ্রী। শুবশ্রী লাইট প্য়াস্টেল পিঙ্ক স্কার্টের সঙ্গে পরেছিলেন টাই আপ সাদা ক্রপ টপ। এই টপের বিশেষত্ব এর হাতায়। বড় ফ্লেয়ারড হাতা টপের সঙ্গে সফট কার্ল হেয়ারে বেশ রেট্রো ছোঁয়া ছিল। আঙুলে ছিল নজরকাড়া আংটি। 

এই ড্রেসটি ডিজাইন করেছেন ডিজাইনার রিচা মালকানি। বরাবরের মতোই এই পোশাকে শুভশ্রীকে ফ্যাশনিস্তা লাগছিল। 

 

 

প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ চক্রবর্তী পরিচালিত পরিণীতা ছবির শ্যুটিং এর কাজ নিয়ে ব্যস্ত শুভশ্রী। ছবির পোস্টার,ফার্স্টলুক ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। এই ছবির মহুরতের একটি ভিডিও রাজ চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এই ইউটিউব চ্যানেলটি কিছুদিন হল মুক্তি পেয়েছে। এই চ্যানেলে পরিণীতা ছবির যাবতীয় আপডেটস পাওয়া যাবে বলে জানিয়েছিলেন রাজ শুভশ্রী। 

ছবিতে শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। ছবির গল্প লিখেছেন প্রিয়ঙ্কা পোদ্দার ও অর্ণব ভৌমিক। ছবির সংলাপ পদ্মনাভ দাশগুপ্ত। পোস্টার মুক্তি পেয়েছে কিছুদিন আগেই। ছবির প্রছম লুক প্রকাশ্যে আসে জামাই ষষ্ঠীর দিন। পোস্টার জুড়ে রয়েছে শুভশ্রী ও ঋত্বিকের সিঁদুরে রাঙা মুখ। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা