পুজোর মাঝেই রণচণ্ডী স্বস্তিকা, সোশ্যাল মিডিয়ায় কু-প্রস্তাব ঘিরে সরব অভিনেত্রী

Published : Oct 08, 2019, 12:26 PM ISTUpdated : Oct 08, 2019, 12:31 PM IST
পুজোর মাঝেই রণচণ্ডী স্বস্তিকা, সোশ্যাল মিডিয়ায় কু-প্রস্তাব ঘিরে সরব অভিনেত্রী

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় সরব হলেন স্বস্তিকা অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় কুপ্রস্তাব ছবি শেয়ার করে প্রতিবাদ করলেন অভিনেত্রী প্রশ্ন তুললেন এর বিচার নিয়েও 

সোশ্যাল মিডিয়ায় অভিনেতা-অভিনেত্রীদের কুপ্রস্তাব দেওয়াটা যেন বর্তমানে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে বহু রিয়ালিটি শো থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ট্রোলিং হয়েছে বহুবার। তবুও কুপ্রস্তাব দেওয়ার অভ্যাস যেন কিছুতেই ছাড়তে পারছেন না এক শ্রেণীর মানুষ। 

এবার স্বস্তিকার নিশানায় রইল তেমনই একজন। প্রকাশ্যে নাম উল্লেখ করেই সোশ্যাল মিডিয়ায় সরব হলেন স্বস্তিকা। অভিনেত্রীর একটি ছবিকে কেন্দ্র করে সুদীপ দত্ত নামে এক ব্যক্তি কুপ্রস্তাব করেন। সেই বার্তার ছবি নিয়ে পোস্ট করলেন অভিনেত্রী। সঙ্গে লিখলেন, সুদীপ দত্তের সিভিটা বেশ লম্বা। তিনি বিবাহিত, এবং সামাজিক জীব। কিন্তু এগুলো তাঁকে সুপ্রস্তাব পাঠানো থেকে বিরত রাখতে পারে না।  আমি নিশ্চিত এই পোস্ট দেখার পর ওঁনার পরিবার খুব খুশি হবেন। 

সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার সরব হওয়াটা নতুন কিছু নয়। যখনই তিনি প্রয়োজন মনে করেছেন তখনই তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত প্রকাশ্যে জানিয়েছেন। এই নিয়ে তাঁর মনে কখনও কোনও কিন্তু কাজ করেনি। অভিনেত্রীকে সরাসরি রাত কাটানোর প্রস্তাব দিয়েছিলেন এই ব্যক্তি। ফলে দেবীপক্ষেই রণচন্ডিরূপ ধরলেন তিনি। প্রকাশ্যেই জানালেন, মেয়েদের বিচার এনারা করেন, তবে এনাদের বিচার কে করবে! 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা