তু তু ম্যায় ম্যায়, কঙ্গনা বনাম তাপসী ফাইটে শোরগোল বলিউডে

Published : Sep 24, 2019, 08:31 PM IST
তু তু ম্যায় ম্যায়, কঙ্গনা বনাম তাপসী ফাইটে শোরগোল বলিউডে

সংক্ষিপ্ত

ষান্ড কি আঁখ, বিতর্কের জেরে এই ছবিই এখন সংবাদ শিরোনামে।  যাদের নিয়ে তর্ক-বিতর্ক তার কেন্দ্রে রয়েছেন কঙ্গনা-তাপসী। সোশ্যাল মিডিয়া জমজমাট এই ক্যাটফাইট নিয়ে।  কঙ্গনার বোন রঙ্গোলির টুইটে সরগরম বলি পাড়া।  

ষান্ড কি আঁখ, এই ছবি নিয়েই আপাতত ব্যস্ত অভিনেত্রী তাপসী পান্নু। আর বিতর্কের জেরে এই ছবিই এখন বিনোদন জগতের সংবাদ মাধ্যমের শিরোনামে। যাদের নিয়ে তর্ক-বিতর্ক তার কেন্দ্রে রয়েছেন কঙ্গনা রানাওয়াত। 

টুইটারে কঙ্গনার বোন রঙ্গোলি পোস্ট করেছিলেন, ষান্ড কী আঁখ ছবির জন্য ক্যুইন-এর অভিনেত্রীকেই চিন্তা-ভাবনা করা হয়েছিল। কিন্তু ইন্ডাস্ট্রি-তে লিঙ্গ-বৈষম্য এবং বয়োসজনিত বিষয়ের বিরুদ্ধে লড়াইয়ে সামিল কঙ্গনা এই ছবির প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

বাথটবে সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী, অভিনেত্রীর শেয়ার করা ছবি মুহুর্তে ভাইরাল

এদিকে নীনা গুপ্তাকে রঙ্গোলি টুইটারে বলেন, নীনা জি, কঙ্গনাকে এই ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, কঙ্গনার এই ছবির কাহিনি ভালোও লেগেছে। কিন্তু সেই সঙ্গে তিনি এই প্রশ্নও তুলে দিয়ে বলেন, ইন্ডাস্ট্রিতে বয়স বৈষম্যে কেন কেউ সরব হয় না। তিনি উদাহরণ দিয়ে আরও বলেছেন, নার্গিস দত্ত, অনুপম খের, জন ট্রাভোল্টা, এডি মারফি প্রমুখরা যখন তাদের বয়সের থেকে বেশি বয়সের চরিত্রে অভিনয় করেছেন, তা নিয়ে কেউ কিছু বলেননি। 

প্রসঙ্গত, তুষার হিরানন্দানি পরিচালিত ছবি ষান্ড কি আঁখ-এ প্রধান প্রধান ভূমিকায় রয়েছেন ভূমি, তাপসী, প্রকাশ ঝা প্রমুখ। শার্পশ্যুটার চান্দ্রো এবং প্রকাশি তোমারের জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি মুক্তি পাবে আগামী ২৫ অক্টোবর।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা