আইনি নোটিশের পর এবার মিমি চক্রবর্তীর বিরুদ্ধে বনগাঁ থানায় ও বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করলেন তনয় শাস্ত্রী। ফলে বিপদ আরও বাড়ল টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর। মানহানি সহ ক্ষতি পুরনের দাবি ও অনুষ্ঠানের টাকা ফেরত চেয়ে আগেই অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন তনয় শাস্তি। এবার সরাসরি বনগাঁ থানা এবং বনগাঁ পুলিশ সুপারের কাছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তনয়।
26
সম্মানহানির অভিযোগ জানিয়ে মামলা
তনয় জানিয়েছেন, মিমি চক্রবর্তী তার বিরুদ্ধে যে মামলা করেছিল এবং যে ধরনের মন্তব্য করা হয়েছিল তাতে তার সম্মানহানি হয়েছে। অন্যদিকে চুক্তি অনুযায়ী অনুষ্ঠান না করায় মিমি চক্রবর্তীকে দেওয়া ২ লক্ষ ৬৫ হাজার টাকা ফেরতের দাবি করেছেন। অভিযোগ কপিতে তনয় উল্লেখ করেছেন, মিমি চক্রবর্তী সম্পূর্ণ পারিশ্রমিক নেওয়া সত্ত্বেও চুক্তি অনুযায়ী অনুষ্ঠান না করে প্রতারণা করেছেন বিশ্বাস ভঙ্গ করেছেন। যার প্রতিবাদ করায় তার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল ফলে। তার সম্মানহানি হয়েছে।
36
মিমিকে নিয়ে কী বললেন তনয় শাস্ত্রী?
এই বিষয়ে তনয় শাস্ত্রী বলেন, মিমি চক্রবর্তী তার রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন। আইনের উপরে তার পূর্ণ আস্থা আছে। তিনি সত্যের জন্য লড়াই করছেন। তার লড়াই শেষ হবে না। যদিও পুলিশে এফআইআর-এর আগে আইনি নোটিস পাঠানো হয় যাদবপুরের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। সম্প্রতি বনগাঁর শোয়ের উদ্যোক্তা তনয় শাস্ত্রীয় অভিযোগের ভিত্তিতে আইনি নোটিস পাঠানো হয় অভিনেত্রীকে।
টলিউডের জনপ্রিয় মুখ মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন মিমি। কিন্তু, অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতির অভিযোগ তুলে অভিনেত্রী অনুষ্ঠানের আয়োজক তনয় শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তনয় শাস্ত্রীকে। তারপর জেল থেকে মুক্তি পেয়ে পাল্টা আইনি পদক্ষেপ নিয়ে নতুন করে বিতর্ক উষ্কে দিলেন তিনি।
56
কী কারণে এই অশান্তি?
জানা গিয়েছে, তনয় শাস্ত্রী অভিনেত্রীর বিরুদ্ধে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস পাঠিয়েছেন। অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক বাবদ দেওয়া ২ লক্ষ ৬৫ হাজার টাকাও ফেরত চাওয়া হয়েছে। দাবি, নির্ধারিত সময় অনুসারে রাত সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠানে পৌঁছানোর কথা ছিল মিমির। কিন্তু, তিনি সাড়ে এগারোটায় পৌঁছান। কিন্তু, অনুষ্ঠান চলার সময়সীমা ছিল রাত বারোটা পর্যন্ত। কিন্তু নায়িকা দেরিতে আসায় অনুষ্ঠান আংশিকভাবে ভেস্তে যায়।
66
আইনি জটিলতায় মিমি চক্রবর্তী
আইনি নোটিসে বলা হয়েছে, ৪৮ ঘন্টার মধ্যে জনসমক্ষে মিমি ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি দুই ধরনের মামলাই দায়ের করা হবে। এদিকে আবার তনয় শাস্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে উল্টে পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আসে তনয়, তাঁর ছেলে ও এক প্রতিবেশীর বিরুদ্ধে। যদিও বনগাঁ মহকুমা আদালতের বিচারক তিনজনকেই জামিন দেয়। এই পরিস্থিতিতে ফের মিমিকে নিয়ে নতুন আইনি জটিলতা শুরু হল। পুলিশি বিপাকে এবার মিমি চক্রবর্তী।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.