Thalapathy Vijay And Trisha Krishnan To Marry Soon?
সম্প্রতি একটি বিয়ের রিসেপশনে একসঙ্গে দেখা যায় বিজয় এবং তৃষাকে। বিতর্কের পর এটাই ছিল তাঁদের প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স। দু'জনেই ম্যাচিং পোশাকে অনুষ্ঠানে আসেন, যা তাঁদের সম্পর্কের গুঞ্জনকে আরও উস্কে দেয়।
25
Thalapathy Vijay And Trisha Krishnan To Marry Soon?
শোনা যায়, স্ত্রী সঙ্গীতার ডিভোর্স পিটিশনের আবহের মধ্যেই তৃষার সঙ্গে সম্পর্ককে স্বীকৃতি দিতেই বিজয় এই সাহসী পদক্ষেপ নেন। গুঞ্জন ওঠে, আইনিভাবে বিচ্ছেদ হলেই 'লিও' সহ-অভিনেত্রীকে বিয়ে করবেন এই অভিনেতা-রাজনীতিবিদ। এর মধ্যেই তৃষার মা উমা কৃষ্ণানের একটি কাজ ভক্তদের বিশ্বাস করতে বাধ্য করছে যে বিজয়ের সঙ্গে তাঁর মেয়ের বিয়ের খবর সত্যি।
35
Did Uma Krishnan Just Confirm Trisha and Vijay's Wedding Plans?
সম্প্রতি একটি ফ্যান-মেড রিল অনলাইনে ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় যে থালাপথি বিজয় এবং তৃষা কৃষ্ণান শীঘ্রই বিয়ে করতে চলেছেন। রিলটিতে বলা হয়, নির্বাচনের পরেই এই জুটি তাঁদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে আগ্রহী। খুব তাড়াতাড়ি নাকি ঘোষণাও হবে। কিন্তু নেটিজেনদের নজর কাড়ে অন্য একটি বিষয়। তৃষার মা উমা কৃষ্ণান এই বিশেষ রিলটিতে 'লাইক' দিয়েছেন।
45
Thalapathy Vijay And Trisha Krishnan To Marry Soon?
থালাপথি বিজয় এবং তৃষা কৃষ্ণানের ভক্তরা অভিনেত্রীর মায়ের এই প্রতিক্রিয়াকে তাঁদের বিয়ের পরিকল্পনার নিশ্চিতকরণ হিসাবেই দেখছেন। রেডিট ব্যবহারকারীরা মনে করছেন, উমা কৃষ্ণানও বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা করতে আগ্রহী।
55
Thalapathy Vijay And Trisha Krishnan To Marry Soon?
অনেকে আবার মনে করছেন, সঙ্গীতার ডিভোর্স পিটিশন ফাঁস হওয়ার পর থেকে তৃষাকে নিয়ে যে সোশ্যাল মিডিয়া চর্চা চলছে, তাতে তাঁর মা উদ্বিগ্ন। তৃষার কিছু ভক্ত, যারা এই নতুন ঘটনা হজম করতে পারছেন না, তাঁরা বলছেন উমা কৃষ্ণান হয়তো ভুল করে রিলে লাইক দিয়েছেন। তবে অন্যরা বলছেন, এর আগেও তৃষার মা বিজয়-তৃষার গোপন সম্পর্কের ইঙ্গিত দেওয়া অনেক রিল ও পোস্টে লাইক করেছেন এবং সেই সব জল্পনা পরে সত্যি প্রমাণিত হয়েছে। যদিও বিজয় বরাবরের মতোই এই সব রিপোর্টে পুরোপুরি নীরব।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.