প্রকাশ্যে শাহরুখ কন্যার প্রথম শর্টফিল্ম, বলিউড-হলিউড দুইয়ের জন্যই তৈরি সুহানা

Published : Nov 19, 2019, 12:35 PM ISTUpdated : Nov 19, 2019, 01:13 PM IST
প্রকাশ্যে শাহরুখ কন্যার প্রথম শর্টফিল্ম, বলিউড-হলিউড দুইয়ের জন্যই তৈরি সুহানা

সংক্ষিপ্ত

মুক্তি পেল শাহরুখ কন্যা অভিনীত শর্টফিল্ম মুহুর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায় অভিনেয়র জাদুতে সকলের নজর কাড়ল সুহানা বলিউড-হলিউড দুয়েই জন্যই তৈরি সুহানা

বলিউড নয়, এক কথায় বলতে গেলে যেন হলিউডের জন্যই নিজেকে তৈরি করে ফেলেছেন সুহানা। বেশ কয়েকদিন ধরেই শর্ট ফিল্মে কাজ করার কথা ছিল শাহরুখ কন্যার। কলেজে পা রাখার পর থেকেই গুঞ্জণ ছিল তুঙ্গে। সেখানে গিয়েই থিয়েটরের সঙ্গে যুক্ত হন সুহানা খান। স্কুলের গণ্ডি পেরিয়ে যাওয়ার পরই ইউ ইয়র্কে কলেজে ভর্তি হন সুহানা। সেখানে তাঁর বন্ধুর শ্রট ফিল্মে কাজ করেন সুহানা।

শাহরুখ খান বরাবরই প্রকাশ্যে জানিয়েছিলেন যে সুহানার অভিনয় জগতে আসার ইচ্ছে রয়েছে। কিন্তু কিং খানের মত ছিল প্রথমে শেষ করতে হবে পড়াশুনো। সেই গণ্ডি পেরনোর পরই কেরিয়ারের নিয়ে ভাবা হবে। কিন্তু কলেজে গিয়ে ইতিমধ্যেই অভিনয়ে হাতেখড়ি করলেন সুহানা। ছবির নাম দ্য গ্রে পার্ট অব ব্লু। সেই ছবি এবার মুক্তি পেল নেট দুনিয়ায়।

১৭ নভেম্বর প্রকাশ্যে আসে এই শর্টফিল্ম। যেখানে দেখা যায় দুই চরিত্রকে। এক সুহানা, এবং তাঁর বন্দুর চরিত্রে দেখা যায় রবিন গোনেল্লাস গ্রাম্পিকে। দশ মিনিটের এই শর্ট ফিল্মেই নিজেকে মেলে ধরলেন সুহানা। অনবদ্য অভিনয় দাপটে সকলের মন কাড়লেন সুহানা। বলিউডে তো বটেই নিজেকে তিনি পূর্ণ গড়ে পিঠে নিয়েছেন হলিউডের জন্যও, মত নেটিজেনদের। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়