বহু প্রতিক্ষার পর মুক্তি পেল হৃতিক রোশনের 'সুপার থার্টি'র ট্রেলার, দেখুন ভিডিও

Published : Jun 04, 2019, 04:45 PM ISTUpdated : Jun 04, 2019, 05:00 PM IST
বহু প্রতিক্ষার পর মুক্তি পেল হৃতিক রোশনের 'সুপার থার্টি'র ট্রেলার, দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

মুক্তি পেল হৃতিক রোশনের 'সুপার থার্টি'র ট্রেলার ট্রেলার-এর মুক্তি নিয়ে বহুদিন ধরেই জল্পনা ছিল গোটা স্ক্রিন জুড়েই দৃষ্টি আকর্ষণ করে গিয়েছেন গ্রিক গড

হৃতিক রোশনের 'সুপার থার্টি'র ট্রেলার-এর মুক্তি নিয়ে বহুদিন ধরেই জল্পনা ছিল। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল 'সুপার থার্টি'র ট্রেলার। 

মাত্র আড়াই মিনিটের এই ট্রেলারে গোটা স্ক্রিন জুড়েই দৃষ্টি আকর্ষণ করে গিয়েছেন গ্রিক গড। ছবিতে হৃতিক অভিনয় করছেন বিহারের একজন অঙ্ক শিক্ষকের ভুমিকায়। হৃত্বিক ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর, নন্দীশ সিং, অমিত সাধ, পঙ্কজ ত্রিপাঠি ও বিজয় বর্মা-সহ আরও অনেকে। ছবির মুক্তির কথা প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মনে জল্পনা চলছিলই। আর এবার ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পরি তাঁর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে চরম উন্মাদনা। 


 
ছবির একের পর এক পোস্টার প্রকাশ্যে আসার পর মঙ্গলবার হৃতিক নিজেই তাঁর টুইটার হ্যান্ডেলে শেয়ার করলেন ছবির ট্রেলার। ছবির ট্রেলার শেয়ার করে তার ক্যাপশনে তিনি লেখেন, 'সব সুপারহিরো কোট পরেন না। এটি একটি ভাবনা যা গড়ে তোলে একটি দেশ।  মানুষই তাতে শক্তি সঞ্চার করে। ভারতের মধ্যে থেকে এমনই এক গল্পের সূত্রপাত হতে চলেছে।' বিকাশ বহেল পরিচালিত, সাজিদ নাদিয়াদওয়ালা, ফ্যান্টম ফিলমস এবং রিলায়েন্স এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ছবি মুক্তি পাবে আগামী ১২ জুলাই। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা