
প্রয়াত বাচিকশিল্পী ও অভিনেতা বিপ্লব দাশগুপ্ত। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার হঠাৎ শরীরে অস্বস্তি দেখা যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়াত হন তিনি।
তাঁর পরিবারে স্ত্রী ও মেয়ে আছেন। মেয়ে থাকেন বাইপাসের কাছে। আর বিপ্লব ও তাঁর স্ত্রী রুমা থাকতেন দক্ষিণ কলকাতার আবাসনে। দীর্ঘদিন বহু অনুষ্ঠানে তাঁকে দেখেছেন দর্শকেরা। অনেক ধারাবাহিকেরও কাজ করেছেন। কাজ করেছেন কুয়াশা যখন, রাগে অনুরাগে, সখী, নেতাজির মতো ধারাবাবিকে। ফেলুদা (২০১৭), বাইশে শ্রাবণ, গুমনামি-র মতো একঝাঁক ছবিতে কাজ করেছেন। ২০১৯ সালে তিনি দেবতার গ্রাস ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহের মতো অভিনেতার সঙ্গে কাজ করেন।
এছাড়াও তিনি ছিলেন সুদ্ধ আবৃত্তিকার। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে সাহিত্য, নাট্যজগৎ ও চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন। তবে, একদন স্কুল শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন বিপ্লব দাশগুপ্ত। পরে ভয়েস ওভার আর্টিস্ট ও বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত হন। গত দেড় বছর ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। প্রায় দু দশকের বেশি সময় ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। আজ সন্ধ্যায় তাঁর মরদেহ আনা হবে টেকনিশিয়ান স্টুডিওতে।
এদিকে কদিন আগে, তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ নামের একটি ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে প্রয়াত হন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছিল, শ্যুটিং-র সময় জলে নেমেছিলেন। তখনই ঘটে এই দুর্ঘটনা। জানা যায়, সেখানেই তলিয়ে গিয়ে মৃত্য়ু হয়। মনে করা হচ্ছে জলে ডুবে মৃত্য়ু হয়েছে তাঁর। টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে দিঘার হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তবে সে সময় ঠিক কী হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। তাঁর মৃত্যু ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। সদ্য এই ঘটনার সঠিক তদন্তের আশায় পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রিয়াঙ্কা সহ টলিউডের একাধিক সদস্যরা।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.