
ফের খারাপ খবর টলিপাড়ায়। আলোর উৎসবে এল খারাপ খবর। বাবাকে হারালেন প্রাক্তন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। গোটা বাংলা যখন মেতেছে দীপাবলির আর ভাইফোঁটার উৎসবে, তখন খারাপ খবর প্রাক্তন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর পরিবারে। উৎসবের এই রঙিন দিনেই বাবাকে হারালেন তিনি।
৯ নভেম্বর রাতে প্রয়াত হন প্রাক্তন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বাবা। মৃত্যু কালে বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনিত নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। অবস্থার ক্রমশ অবনতি হয়। তাঁকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে। কিন্তু, চিকিৎসকদের সব রকম চেষ্টা সত্ত্বেও ব্যর্থ হয়। ৯ নভেম্বর রাতে প্রয়াত হন প্রাক্তন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বাবা।
প্রসঙ্গত,২০২১ সালে বাবার ৭৫ তম জন্মদিন পালন করে খবরে এসেছিলেন সোহম। কিন্তু, উৎসবের মরশুমে আচমকা এল খারাপ খবর।
এদিকে নানান কারণে বারে বারে খবরে থাকেন সোহম। রাজনীতি হোক বা অভিনয় দুই নিয়ে নানান কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। সদ্য ভোটে হেরে খুইয়েছে বিধায়ক পদ। তারপর কখনও সহকর্মীদের সঙ্গে বচসার কারণে খবরে আসেন, কখনও মিস্ত্রিকে মারধর করে খবরে আসেন। এই নিয়ে বেহালা থানায় তার নামে FIR-ও দায়ের হয়েছে। গত জুলাই মাসে আরামবাগের এক ব্যবসায়ীর কাছ থেকে ৬৮ লক্ষ টাকা প্রতারণার মতো অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
প্রসঙ্গত, দীপাবলি ও ভাইফোঁটার উৎসবের মাঝেই বাবাকে হারালেন প্রাক্তন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ৮০ বছর বয়সে বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। সম্প্রতি একাধিক বিতর্কে থাকা সোহমের জীবনে এটি একটি বড় ধাক্কা। ৯ নভেম্বর রাতে একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন সোহমের বাবা সুব্রত চক্রবর্তী। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। দীর্ঘ লড়াইয়ের পর ৯ তারিখ প্রয়াত হন অভিনেতার বাবা।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.