Big Boss: টলিউডের তারকারা পুকুরের মাছ! রাজবীরের মন্তব্যে শোরগোল বিগবস হাউজে

Published : Sep 18, 2026, 01:49 PM IST
Rajveer

সংক্ষিপ্ত

বিগ বস বাংলার ঘরে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী রাজবীর দে-র একটি মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এর ফলে ঝিলম, জীতু, সোনামণি সহ অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে তাঁর তীব্র বচসা তৈরি হয়।

‘বিগ বস বাংলা’র ঘরে ওয়াইল্ড কার্ড হিসেবে রাজবীর দে-র প্রবেশের পর থেকেই যেন একের পর এক বিতর্ক। কখনও সৃজলার জামাকাপড় ছুড়ে ফেলা, কখনও টাস্কের মাঝেই প্রতিযোগীদের ‘ভেড়ার দল’ বলে কটাক্ষ—রাজবীরকে ঘিরে প্রায় প্রতিদিনই উত্তপ্ত হচ্ছে বিগ বসের দুর্গ। এর মধ্যেই টলিউডকে নিয়ে তাঁর একটি মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে তুমুল অশান্তি।

দুর্গে প্রবেশের পর থেকেই রাজবীর রয়েছেন সকলের নজরে। সৃজলার সঙ্গে তাঁর ফ্লার্ট থেকে শুরু করে নন্দিনীর সঙ্গে ঘনিষ্ঠতা বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিগত মুহূর্ত নিয়েও কম আলোচনা হয়নি। এমনকী বাথরুম থেকে বেরনোর পর নন্দিনীর চুম্বনের ঘটনায়ও তৈরি হয়েছিল রোম্যান্টিক আবহ। সেই আবহ কাটতে না কাটতেই ফের বিতর্কিত মন্তব্য করে আলোচনায় রাজবীর।

ঘর পরিষ্কার করার সময় ঝিলম ও জীতুর সঙ্গে কথা বলছিলেন। সেই সময় তাঁদের কথোপকথনের মাঝে বারবার মন্তব্য করছিলেন রাজবীর। তাঁর কথাবার্তায় ভুল বাংলা ব্যবহার নিয়ে আপত্তি জানান ঝিলম। বাংলা ভাষা ঠিক করে বলার পরামর্শও দেন তিনি।

এরপরই দু’জনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। রাজবীর জানান, তিনি প্রায় পাঁচ বছর মুম্বইয়ে ছিলেন। তাই সবসময় ‘বিশুদ্ধ বাংলা’ বলা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে সেই কথোপকথনের মধ্যেই নিজের কর্মজীবন নিয়ে বলতে গিয়ে এমন একটি মন্তব্য করেন তিনি, যা নিয়েই আপাতত বিগ বসের ঘরে বিতর্ক তুঙ্গে।

রাজবীরের বক্তব্যের সারমর্ম ছিল, তিনি নিজের কর্মক্ষেত্রকে বাংলার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি, তাই বাইরে গিয়ে কাজ করেছেন। আর যাঁরা সেটা করতে পারেননি, তাঁদের ‘পুকুরের মাছ’ বলে মন্তব্য করেন তিনি। নিজের সঙ্গে তুলনা টেনে নিজেকে ‘সমুদ্রের তিমি’ বলেও উল্লেখ করেনরাজবীরের এই মন্তব্য একেবারেই ভালোভাবে নেননি ঝিলম। তাঁর সঙ্গে বচসা আরও তীব্র হয়ে ওঠে। পরিস্থিতিতে হস্তক্ষেপ করেন অন্য প্রতিযোগীরাও। তনুশ্রী, সৃজলা, সোনামণিরাও রাজবীরের মন্তব্য নিয়ে আপত্তি জানান।

শান্ত স্বভাবের জন্য পরিচিত সোনামণিকেও এদিন রাজবীরের কথায় ক্ষুব্ধ হতে দেখা যায়। বাদ যাননি টেলিভিশন অভিনেতা জীতু কমলও। ফলে মুহূর্তের মধ্যেই বিগ বসের ঘরের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। রাজবীর।

রাজবীরের এই মন্তব্যের ক্লিপ প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। দর্শকদের একাংশ তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করছেন। তাঁদের মতে, বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলায় থেকে কাজ করা শিল্পীদের নিয়ে এমন মন্তব্য করা উচিত হয়নি।

অন্যদিকে, আরেক অংশের দর্শকের দাবি, রাজবীরকে বিগ বসের ঘরে একসঙ্গে অনেকেই কোণঠাসা করার চেষ্টা করছেন। তাঁর মন্তব্যের প্রেক্ষাপটও দেখা প্রয়োজন বলে মনে করছেন তাঁরা। সব মিলিয়ে, রাজবীর দে-র প্রবেশের পর থেকেই ‘বিগ বস বাংলা’র ঘরে যে বিতর্কের পারদ চড়ছে, এই নতুন মন্তব্য সেই উত্তাপ আরও বাড়িয়ে দিল।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Narendra Modi Birthday: মোদীর জীবন নিয়ে তৈরি করা এই ৫ সিনেমা! প্রত্যেক ছবিতে ফুটে উঠেছে তার জীবন কাহিনি, কী কী?
Today’s News in Bengali Live: Asian Games 2026 - এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা মনু ভাকের, তজিন্দরের হাতে