
গত এক সপ্তাহের অধিক সময় ধরে অস্থির পরিস্থিতি টলিপাড়ায়। রাহুলের মৃত্যু থেকে কর্মবিরতি- ঘটেছে অনেক ঘটনা। আর এর প্রভাব পড়ল সিরিয়ালের রেটিং-এ। গত সপ্তাহের তুলনা কমেছে রেটিং। আজ রইল গত সপ্তাহের সিরিয়ালের টিআরপি তালিকা। দেখে নিন কে কাকে দিল টেক্কা।
এই সপ্তাহেও টিআরপি টপার জি বাংলার হিট ধারাবাহিক পরিণীতা। রায়ান, পারুলের গল্প পেয়েছে ৫.৬ নম্বর। প্রথম স্কানে এই ধারাবাহিক কেবল একা নয়। যুগ্ম ভাবে রয়েছে তারে ধরি ধরি মনে করি। এবার সকলকে চমক দিয়ে পল্লবী শর্মা এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক এক নম্বরে উঠে এসেছে। গত সপ্তাহের লিস্ট বলছে দ্বিতীয় স্থানে আছে পরশুরাম। সিরিয়ালের রেটিং ৫.৬। তেমনই তৃতীয় স্থানে আছে জোয়ার ভাঁটা। সিরিয়ালের রেটিং ৫.৫। এরপর অর্থাৎ চতুর্থ স্থানে আছে ও মোর দরদিয়া। সিরিয়ালের রেটিং ৫.২। আর পঞ্চম স্থানে আছে কুসুম, রাঙামতি। সিরিয়ালের রেটিং ৫.০। প্রতি সপ্তাহে প্রকাশ্যে আসে সেরা দশ সিরিয়ালের কথা। দেখে নিন এবার বাংলার সেরা ১০টি সিরিয়াল কী কী। এক ঝলকে দেখে নিন তালিকা।
সব মিলিয়ে এবার হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। সেরা দশের তালিকায় স্থান পেয়েছে পরিণীতা, তারে তারে ধরি ধরি, জোয়ার ভাঁটা, কতদিনে, চিরসখা, কম্পাসের মতো সিরিয়ালগুলো।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.