দীর্ঘ 27 বছরের বিয়ের সম্পর্ক ভেঙেছে, মুখ্যমন্ত্রী বিজয়ের প্রেমিকা তৃষাকে নিয়ে জল্পনা
ভোটের ঠিক আগে বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিগম বিস্ফোরক অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদের মামলা করেন। দীর্ঘ ২৭ বছরের বৈবাহিক সম্পর্কে ছেদ ঘটেতে চলেছিল বিজয়ের। বিজয়ের স্ত্রী-র অভিযোগ ছিল, তাঁর স্বামীর সঙ্গে অভিনেত্রী তৃষার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে তাই বিজয়ের সঙ্গে সবারই নজর ছিল তাঁর চর্চিত প্রেমিকা তৃষার দিকও।
210
কত সম্পত্তির মালিক মুখ্যমন্ত্রী বিজয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের মোট অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৪০৪ কোটি টাকা এবং স্থাবর সম্পদের পরিমাণ প্রায় ২২০ কোটি টাকা। তিনি তাঁর কোনও প্রকার দেনা নেই বলে ঘোষণা করেছেন। এখন অনেকেই জানতে চাইছেন, মুখ্যমন্ত্রী বিজয়ের ঘনিষ্ঠ বান্ধবী তৃষা ঠিক কতটা ধনী।
310
৮৫ কোটি টাকার সম্পত্তির মালকিন তৃষা
Trisha krishnan Net Worth: বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সম্পত্তির পরিমাণ নিয়ে মাঝেমধ্যেই চর্চা হয়। বিভিন্ন প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, তাঁর মোট সম্পদের আনুমানিক মূল্য প্রায় ৮৫ কোটি টাকার কাছাকাছি। দক্ষিণী সিনেমায় দীর্ঘদিনের সফল কেরিয়ারের জোরেই এই বিপুল সম্পত্তি গড়ে তুলেছেন অভিনেত্রী। জানা যায়, একটি ছবিতে অভিনয়ের জন্য তিনি প্রায় ৩ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে সেটা এখনও আরও বেড়েছে।
চেন্নাইয়ের অভিজাত এলাকায় বিলাসবহুল বাড়ির মালিক তৃষা কৃষ্ণন। পাশাপাশি দামি গাড়ির সংগ্রহও রয়েছে তাঁর গ্যারাজে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, চেন্নাইয়ে অভিনেত্রীর বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার মধ্যে। শুধু চেন্নাই নয়, হায়দরাবাদেও নাকি তাঁর একটি সম্পত্তি রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৬ থেকে ৭ কোটি টাকা বলে জানা যায়। দীর্ঘ অভিনয়জীবনের সাফল্য ও জনপ্রিয়তার জোরেই এই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন দক্ষিণী তারকা।
510
বিজ্ঞাপন ও পণ্য প্রচার করে কত আয়
সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন থেকেও তৃষার রোজগার আকাশ ছোঁয়া। শুধু চলচ্চিত্রেই নয়, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও বিভিন্ন পণ্যের প্রচার থেকেও উল্লেখযোগ্য আয় করেন তৃষা কৃষ্ণন। একাধিক জনপ্রিয় সংস্থার মুখ হিসেবেও দেখা গিয়েছে তাঁকে। বিভিন্ন প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রচারের চুক্তির জন্য অভিনেত্রী প্রায় ৯ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। রিপোর্টে প্রকাশ, চলতি বছর একটি পণ্যের প্রচারের জন্য তৃষা ৮ কোটি টাকা নেন। দক্ষিণী বিনোদন জগতে তাঁর জনপ্রিয়তার কারণেই সংস্থাগুলির কাছে তিনি অন্যতম পছন্দের তারকা মুখ।
610
অভিনয় থেকে রোজগার কত
সাম্প্রতিক বছরগুলিতে একাধিক সফল ছবিতে অভিনয়ের পর তৃষার পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। এ-ও শোনা যায়, বিজয়ের বিপরীতে 'লিও' ছবিতে অভিনয়ের জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা, তামান্না, নয়নাতারা-দের কেউ কিছুক্ষেত্রে টেক্কা দেন তৃষা।
710
বিজয়-তৃষার সম্পর্কটা কীভাবে শুরু
তামিল সিনেমার সবচেয়ে চর্চিত জুটিগুলির মধ্যে অন্যতম থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণন। ২০০৪ সালে 'ঘিল্লি' ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন তাঁরা। পর্দায় তাঁদের রসায়ন এতটাই জনপ্রিয় হয় যে, বাস্তব জীবনেও প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর 'থিরুপাচি', 'আথি' ও 'কুরুভি' ছবিতেও একসঙ্গে দেখা যায় তাঁদের।
810
শ্যুটিং সেট থেকে প্রেমের শুরু
শোনা যায়, ছবির শুটিংয়ের সময় দু'জনের বন্ধুত্ব আরও গভীর হয়েছিল। যদিও বিজয় তখন বিবাহিত ছিলেন। ২০০৮ সালের পর প্রায় ১৫ বছর একসঙ্গে কাজ করেননি তাঁরা। তবে ২০২৩ সালে 'লিও' ছবিতে ফের জুটি বাঁধতেই পুরনো জল্পনা আবার মাথাচাড়া দেয়। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিভিন্ন পোস্ট ও একসঙ্গে দেখা যাওয়াও চর্চা বাড়িয়েছে।
910
বিজয়-তৃষার সম্পর্ক নিয়ে জল্পনা বাড়ছে
২০২৬ সালে বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর এই জল্পনা আরও বেড়েছে। তৃষাকে বিজয়ের পরিবারের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে। পুরনো এক ভিডিওও ভাইরাল হয়েছে, যেখানে তৃষা মজা করে বলেছিলেন, তিনি একদিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চান। যদিও এখনও পর্যন্ত বিজয় ও তৃষা কেউই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি।
1010
বিজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বলেন তৃষা
২০২৩ সালে 'লিও' ছবিতে ফের একসঙ্গে কাজ করেন বিজয় ও তৃষা। তারপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। বিভিন্ন সাক্ষাৎকারে তৃষা বিজয়কে 'স্পেশাল' ও 'অসাধারণ' মানুষ বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, 'ঘিল্লি' ছবির সময় থেকেই তাঁদের গভীর বন্ধুত্ব তৈরি হয়েছিল। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের পোস্ট, রহস্যময় স্টোরি এবং একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাওয়ায় গুঞ্জন আরও বেড়েছে। এমনও দাবি ওঠে, তৃষা নাকি বিজয়ের বাড়ির কাছাকাছি এলাকায় থাকতে শুরু করেছেন।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.