দাম বাড়ায় পেঁয়াজ ছাড়াই রান্না অক্ষয় গৃহিণীর, মুহূর্তে ভাইরাল টুইঙ্কেলের পোস্ট

Published : Dec 08, 2019, 02:57 PM ISTUpdated : Dec 08, 2019, 05:10 PM IST
দাম বাড়ায় পেঁয়াজ ছাড়াই রান্না অক্ষয় গৃহিণীর, মুহূর্তে ভাইরাল টুইঙ্কেলের পোস্ট

সংক্ষিপ্ত

ক্রমেই বাড়ছে পেঁয়াজের দাম বাড়িতে রান্না নিয়ে মাথায় হাত বলিউড সেলেবদের রসনাতেও একই চিত্র সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গেল অক্ষয়ের হাঁড়ির খবর

পেঁয়াজের দাম বৃদ্ধিতে বেজায় সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিন পিঁয়াজের দাম যে হারে বাড়ছে, তাতে পিঁয়াজ ছাড়াই রান্না করতে হচ্ছে সকলকে। এই নিয়ে গুরুগম্ভীর মন্তব্যও যেমন ছড়াচ্ছে, তেমনই পাল্লা দিয়ে ভাইরাল হচ্ছে মজার পোস্ট। কেউ পিঁয়াজ ঝুলিয়ে রেখে রান্নার ছবি পোস্ট করছেন, কেউ আবার পিঁয়াজ দেখেই তৃপ্তি মেটাচ্ছে। 

এবার এমনই এক পোস্ট করলেন টুইঙ্কেল। পিঁয়াজের দাম বাড়ছে, তাই পিঁয়াজ ছাড়তে বসেছে অক্ষয় পরিবার। পোস্ট দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল নেট দুনিয়ায়। কেউ মজার ছলে গ্রহণ করলেন পোস্ট, কেউ আবার পরিস্থিতি সামাল দিতে সুরাহা রাস্তা হিয়েবেও গ্রহণ করলেন। তবে সুপারস্টারের বাড়িতে পিঁজায় নেই! তবে সাধারণ মানুষের পরিস্থিতি কী হতে পার। 

 

 

অন্যদিকে টুইঙ্কেল একপ্রকার পরিস্থিতি সামাল দিতেই করলেন এই ধরনের পোস্ট। তাঁর মতে, বহুদিন আগে পড়া হোম সায়েন্সের বিদ্যে এবার কাজে লাগবে। সেখানেই সেখানো হয়েছিল অনেক রেসিপি। তাই এবার পিঁয়াজ ছাড়াই রান্না করার উপায় বাতলাবেন তিনি। জানালেন, এই ধরনের রেসিপির সন্ধানও মিলবে তাঁর সোশ্যাল পেজে।  

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা