গণেশ মূর্তির সামনেই গান গেয়ে মদের পার্টি করছেন উদিত নারায়ণ! স্ত্রীয়ের অভিযোগের পরে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর ভিডিও

Published : Feb 13, 2026, 08:09 PM IST

গণেশ মূর্তির সামনেই গান গেয়ে মদের পার্টি করছেন উদিত নারায়ণ! স্ত্রীয়ের অভিযোগের পরে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর ভিডিও

PREV
15

উদিত নারায়ণের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। সম্মতি ছাড়া প্রথম স্ত্রী রঞ্জনার জরায়ু অপসারণের অভিযোগের মধ্যেই গায়ক অভিজিৎ ভট্টাচার্যের জন্মদিনে তাকে পার্টি করতে দেখা গেছে। অভিজিতের ছেলে জয় ভট্টাচার্য ইনস্টাগ্রামে "বাবার জন্মদিন" ক্যাপশন দিয়ে একটি ভিডিও আপলোড করেছেন, যেখানে উদিত নারায়ণ এবং সুরকার যতীন পণ্ডিতের সাথে অভিজিৎকে গান গাইতে দেখা যাচ্ছে।

25

ভাইরাল ভিডিওতে উদিত নারায়ণকে "পেহলা নশা, " গাইতে দেখা যায়। অভিজিৎ তার পাশে দাঁড়িয়ে বাকিদের সঙ্গে গানটি উপভোগ করছেন। ভিডিওটি ভাইরাল হতেই কমেন্ট সেকশনে "গণেশজির ছবির সামনে এসব?"-বলে প্রতিক্রিয়া দিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা। মদ্যপান করার সময় গায়ক ভুলেই গিয়েছিলেন যে পিছনে গণেশের ছবি রয়েছে।

35

রঞ্জনার অভিযোগের পরপরই এই ভিডিওটি সামনে এসেছে। রঞ্জনার দাবি, তার বয়স ৬১ বছর এবং তিনি বিহারের সুপৌল জেলার বাসিন্দা। তিনি জানান, ১৯৮৪ সালের ৭ ডিসেম্বর উদিতের সঙ্গে তার বিয়ে হয়। পরে, ১৯৮৫ সালে, উদিত তার কেরিয়ার গড়তে মুম্বাই চলে যান এবং সেখানে দীপা নারায়ণকে বিয়ে করেন।

45

মঙ্গলবার রঞ্জনার দায়ের করা আনুষ্ঠানিক অভিযোগ অনুসারে, তিনি উদিত এবং তার দুই ভাই, সঞ্জয় কুমার ঝা এবং ললিত নারায়ণ ঝা-এর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। তার অভিযোগ, ১৯৯৬ সালে চিকিৎসার অজুহাতে তার জরায়ু বের করে দেওয়া হয়। এই অপারেশনটি দিল্লিতে তার সম্মতি বা অজান্তেই করা হয়েছিল এবং পরে স্বাস্থ্য পরীক্ষার সময় তিনি এটি জানতে পারেন।

55

অভিজিৎ ভট্টাচার্যের বাড়িতে আয়োজিত এই পার্টিতে একটি টেবিলে একাধিক মদের বোতল রাখা ছিল। সেখানে উপস্থিত সবাইকেই খোশমেজাজে দেখা গিয়েছে। এবং গণেশ মূর্তির সামনেই দিব্যি পার্টি চলছিল বলে চটে গিয়েছেন নেটিজেনরা। ভিডিওটি দেখুন- 

 

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories