২২ বছর আগেই বিয়ে হয়েছিল মল্লিকার, সত্যি ঢেকে দিব্যি আছেন নায়িকা

Published : Oct 24, 2019, 05:24 PM ISTUpdated : Oct 24, 2019, 06:11 PM IST
২২ বছর আগেই বিয়ে হয়েছিল মল্লিকার, সত্যি ঢেকে দিব্যি আছেন নায়িকা

সংক্ষিপ্ত

২২ বছর আগে বিয়ে হয়েছিল মল্লিকার সত্য চেপে নিজেকে অবিবাহিত বলেই পরিচয় দেন তিনি রয়েছে একটি সন্তানও এবিষয় প্রকাশ্যে কোনও দিনই মুখ খোলেননি মল্লিকা

বলিউডে মল্লিকা শেরাওয়াত মানেই তাঁর ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। এক দিকে হট লুক, অন্যদিকে তাঁর স্টাইল স্টেটমেন্ট। সব মিলিয়ে তিনি পর্দায় তিনিই যেন সেরা। এক সময় পর্দায় এভাবেউই উষ্ণতা ছড়িয়ে ছিলেন এই নায়িকা। ২০০৪ সালে মাডার ছবি দিয়ে ছড়িয়ে ছিল তাঁর জনপ্রিয়তা। 

তবে মল্লিকা শেরাওয়াত মানেই চির কুমারী। বিয়ে নিয়ে মুখে কোনও কথাই তোলেন না তিনি। অবিবাহিত হয়েই সকলের মনে রাজ করছেন তিনি। তবে এবার প্রকাশ্যে এক নয়া তথ্য। ২২ বছর আগেই বিয়ে সেরে ছিলেন মল্লিকা। দিল্লির বাসিন্দা করণ সিং-এর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ১৯৯৭ সালে। শুধু তাই নয়, শোনা যায় তাঁর একটি ছোট ছেলেও রয়েছে। যদিও এই বিষয় কোনও কথাই বলেননি মল্লিকা। 

সাত পাকে বাধা পড়লেও সেই বিয়ে স্থায়ী হয়নি বেশি দিন। চার বছরের মাথায় বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। আর তার ঠিক তিন বছরের মাথায় বলিউডে পা রাখেন মল্লিকা। আজ পর্যন্ত এ কথা স্বীকার করেননি মল্লিকা। প্রকাশ্যে আনেননি নিজের ছেলেকেও। কিন্তু তাঁর বিয়ে যে হয়েছিল সে নিয়ে বিটাউনেও জলঘোলা হয়েছিল বিস্তর। তবুও সে সত্য গোপন করেই রেখেছেন মল্লিকা। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের