বাংলা ছবি দিয়েই যাত্রা শুরু, আবারও সেই বাংলায় ফিরছেন বিদ্যা বালান

Published : Jan 14, 2020, 06:26 PM IST
বাংলা ছবি দিয়েই যাত্রা শুরু, আবারও সেই বাংলায় ফিরছেন বিদ্যা বালান

সংক্ষিপ্ত

আবারও বাংলাতে আসছেন বিদ্যা বাংলা ছবিতে অভিনয় করবেন তিনি কেরিয়ার শুরু হয়েছিল বাংলা ছবি দিয়েই চলছে জোর কদমে প্রস্তুতি

বিদ্যা বালানকে এক কথায় দেখে যে কোনও মানুষই বাঙালি বলে ভূল করতে পারেন। তাঁর গরন থেকে শুরু করে পোশাক নির্বাচন, পর্দায় চরিত্রের উপস্থাপনা, সবই যেন একশো শতাংশ বাংলা। প্রথম থেকেই পর্দায় একের পর এক ভালো ছবি উপহার দিয়েছেন এই অভিনেত্রী। দক্ষিণী হলেও বাংলাতেই তাঁর প্রথম হাতে খড়ি।

আরও পড়ুনঃ ইনসাল্লাহ নয়, গাঙ্গুবাঈ-এর চরিত্রের জন্যই মাঠে নামলেন আলিয়া

আরো পড়ুনঃ প্রকাশ্যে এল অস্কারের তালিকা, ১১ টি বিভাগের শীর্ষে 'জোকার'

পর্দায় যাত্রা শুরু হয়েছিল পরিচালক গৌতম হালদারের ভালো থেকো ছবির মধ্যে দিয়ে। এরপর বাংলার দর্শক আর পাননি বিদ্যা বালানকে। শুরু হয়েগিয়েছিল তাঁর বলিউড সফর। একের পর এক হিট ছবি তিনি উপহার দিয়েছিলেন দর্শকদের। কিন্তু কোথাও গিয়ে যেন বাংলার প্রতি এক টান তাঁর অচীরেই থেকে গিয়েছে। পরিণীতা ছবিটি দেখতে তা পরতে পরতে স্পষ্ট হয়ে ওঠে। 

বিটাউনের এই অভিনেত্রী এবার ফিরছেন বাংলা ছবিতে। সূত্রের খবর অনুযায়ী, শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই আবারও পর্দায় আসতে চলেছেন বিদ্যা বালান। এরই মাঝে এই পরিচালক জুটি দুটি ভালো ছবি দর্শকদের উপহার দিয়েছেন। পরবর্তী ছবির কাজও শুরু করতে চলেছেন তাঁরা। সম্প্রতি মুক্তি পেয়েছে সাঁঝবাতি ছবি। সেই ছবি বক্স অফিসে ভালো ফল করার পরই বিদ্যাকে ফিরিয়ে আনতে উদ্দত হলেন তাঁরা। এখন দেখার নতুন বিদ্যায় কতটা জমে পরবর্তী উপস্থাপনা। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রঞ্জিত কন্যা, জানুন কোয়েল মল্লিকের শিক্ষাগত যোগ্যতা কতদূর
দেব-সায়ন্তিকার পর রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক, সোশ্যাল মিডিয়ায় হতাশা, তৃণমূলের বাকি প্রার্থী কারা?