
৪ মে দীর্ঘ ১৫ বছরের রাজস্বের অবসান হল। তৃণমূলের ভরাডুবিতে বেশ স্বস্তিতে পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তৃণমূল জমানায় স্বাধীন পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে একাধিক সমস্যায় পড়তে হয়। তাঁর ছবি বাংলায় মুক্তির আগে বিস্তর সমস্যা দেখা দেয়। প্রোপাগাণ্ডা তকমা পায় বিবেক অগ্নিহোত্রীর ছবি। বার বার সেন্সারের কোপে পড়ে। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস, দ্য বেঙ্গল ফাইলস-র স্পেশাল স্ক্রিনিং চলাকালীন পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন।
এই দুই ছবি ঘিরে বাংলায় যে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছিল সেই স্মৃতি উসকে মমতাকে তোপ দিলেন বিবেক অগ্নিহোত্রী। ১৫ হাজার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হওয়ার পর বাংলায় ব্যান কালচার নিয়ে সরব হন বিবেক অগ্নিহোত্রী।
ভিডিও বার্তায় মমতার প্রতি ক্ষোভ উগরে দেন বিবেক অগ্নিহোত্রী। তিনি বলেন, মন কি বাত, দ্য কাশ্মীর ফাইলস মুক্তির পর আমাকে কার্যত নিষিদ্ধ করা হয়েছিল। ছবিটি সিনেমা হল থেকে তুলে নেওয়া হয়। বলা হয় আমাকে বাংলায় ঢুকতে দেওয়া হবে না। সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়। আমাদের ট্রেলার লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের ওপর হামলা চালানো হয়, শারীরিক ভাবে আক্রমণ করা হয়। আমার বিরুদ্ধে দায়ের হয়েছিল ডজন ডজন এইআইআর। এমনকি, রাজ্যপালের কাছ থেকে পুরস্কার নিতেও যেতে পারিনি। …. তবুও আমরা হাল ছাড়িনি। এই নির্বাচনের সময় আমরা নিশ্চিত করেছি গোপনীতা বজয় রেখে দ্য বেঙ্গল ফাইলস বাংলার বিভিন্ন জায়গার মানুষের কাছে যতটা সম্ভব পৌঁছে গেওয়া যায়। আমি খুশি যে আমরা হাল ছাড়িনি এবং আমাদের মতো করে লড়াই চালিয়ে গিয়েছি। অবশেষ এই অভূতপূর্ব দয়। বাংলা। মানুষকে অভিনন্দগন। এখন আপনারা নির্ভয় মানা উঁচু করে চলতে পারেন।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.