Kalki 2: 'কল্কি ২'- তে দীপিকার বদলে আসছেন কে? নতুন চরিত্র নিয়ে বিরাট খোলসা করলেন পরিচালক

Published : Sep 27, 2026, 09:11 AM IST
Deepika Padukone Kalki 2898 AD

সংক্ষিপ্ত

Kalki 2: দ্বিতীয় পর্ব আরও বড় পরিসরে তৈরি করার পরিকল্পনা রয়েছে। একই জগৎ এবং প্রথম ছবির চরিত্রগুলিকে নিয়েই এগিয়ে যাবে গল্প। তবে এবার কাহিনির আবেগ এবং বিভিন্ন চরিত্রের গল্প কীভাবে এক জায়গায় এসে মিশবে, সেটিই মূল ফোকাস।

২০২৪ সালে বক্স অফিসে রিতিমতো ঝড় তুলেছিল প্রভাস অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বীন পরিচালিত এই সায়েন্স ফিকশন ছবির প্রথম পর্বের সাফল্যের পর থেকেই দর্শকদের নজর ছিল সিক্যুয়েলের দিকে। গল্পের পরবর্তী মোড় কী হবে, কোন চরিত্রের ভবিষ্যৎ কী—তা নিয়ে জল্পনাও চলছিল জোরকদমে। এর মধ্যেই ‘কল্কি ২৮৯৮ এডি’ নিয়ে বড়সড় আপডেট দিলেন পরিচালক নাগ অশ্বীন।

সিক্যুয়েলে নতুন কোনও চরিত্র যোগ হচ্ছে না বলেই জানিয়েছেন পরিচালক। অর্থাৎ প্রথম ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই এগিয়ে যাবে দ্বিতীয় পর্বের কাহিনি। পাশাপাশি দীপিকা পাড়ুকোনের অভিনীত ‘সুমতি’ চরিত্রের জায়গায় নতুন কাউকে নেওয়ার পরিকল্পনাও নেই বলে স্পষ্ট করেছেন নাগ।

আরও বড় পরিসরে তৈরি হবে ‘কল্কি ২’

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাগ অশ্বীন জানান, দ্বিতীয় পর্ব আরও বড় পরিসরে তৈরি করার পরিকল্পনা রয়েছে। একই জগৎ এবং প্রথম ছবির চরিত্রগুলিকে নিয়েই এগিয়ে যাবে গল্প। তবে এবার কাহিনির আবেগ এবং বিভিন্ন চরিত্রের গল্প কীভাবে এক জায়গায় এসে মিশবে, সেটিই মূল ফোকাস।

পরিচালকের কথায়, দ্বিতীয় পর্ব প্রথম ছবির তুলনায় আরও বড় এবং আবেগপূর্ণ হতে চলেছে। এই ছবির জন্য আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রভাসের প্রসঙ্গেও প্রশংসা শোনা যায় নাগ অশ্বীনের গলায়। তাঁর দৃষ্টিভঙ্গির উপর প্রভাসের মতো একজন তারকা আস্থা রাখছেন, এটিকে নিজের জন্য ‘আশীর্বাদ’ বলেই উল্লেখ করেছেন পরিচালক।

দীপিকার পরিবর্তে কে?

দীপিকা পাড়ুকোনের পরিবর্তে ‘সুমতি’ চরিত্রে অন্য কোনও অভিনেত্রীকে দেখা যাবে কি না, সেই প্রশ্নের অবশ্য সরাসরি উত্তর দেননি নাগ অশ্বীন। তবে নতুন কোনও চরিত্র যোগ না করার বিষয়টি তিনি স্পষ্ট করেছেন। ফলে সুমতির চরিত্রের ভবিষ্যৎ ঠিক কোন পথে এগোবে, তা এখনও রহস্যই থাকছে।

এর আগে প্রযোজনা সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে, ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলে দীপিকা থাকছেন না। প্রথম পর্বের সাফল্যের পরও দ্বিতীয় ছবিতে একসঙ্গে কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছিল সেই বিবৃতিতে।

অক্টোবর থেকে শুরু শুটিং

নাগ অশ্বীন জানিয়েছেন, অক্টোবর থেকেই ‘কল্কি ২৮৯৮ এডি’-র দ্বিতীয় পর্বের শুটিং শুরু হবে। শিল্পীদের কলটাইমও পাঠানো হয়ে গিয়েছে। চলতি বছরের শুরুতেই কমল হাসান এবং অমিতাভ বচ্চনের সঙ্গে আলাদা করে কিছু অংশের শুটিং সেরে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রভাসের অংশের শুটিং নিয়েও অপেক্ষার অবসান হয়েছে বলে জানান পরিচালক। তাঁর আশা, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে পুরো শুটিং শেষ হয়ে যাবে। শুটিং শেষ হওয়ার পরই ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Allu Arjun: গিনেস বুকে আল্লু অর্জুনের 'রাকা', ৩৭ জন শিল্পীকে নিয়ে বিশ্বরেকর্ড
Juhu Beach Clean-Up: বিসর্জনের পর জুহু সৈকত পরিষ্কারে নামলেন অজয় দেবগন ও অমৃতা