কেন 'স্পিরিট' থেকে বাদ পড়েছিলেন দীপিকা! বেড়িয়ে এল চিত্রনাট্য ফাঁসের মতো রহস্য

Published : Aug 21, 2026, 03:41 PM IST
Deepika Padukone Cocktail look

সংক্ষিপ্ত

ছবির প্রযোজক প্রণয় রেড্ডি ভাঙ্গা পারিশ্রমিক ছাড়াও অভিনেত্রীর বিরুদ্ধে চিত্রনাট্য ফাঁসের মতো গুরুতর অভিযোগ তুলেছেন, যা নিয়ে বলিউডে ফের জল্পনা শুরু হয়েছে।

দীর্ঘ দু’দশকেরও বেশি সময় ধরে একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন দীপিকা পাডুকোন। তবে ২০২৫ সালে একাধিক বিতর্কের কেন্দ্রে উঠে আসে বলিউডের ‘মস্তানি’র নাম। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’—দুটি ছবি থেকেই দীপিকা বাদ পড়েছেন বলে খবর ছড়ায়। সেই বিতর্কের সূত্রপাত অবশ্য ‘স্পিরিট’কে ঘিরেই।

‘স্পিরিট’ থেকে দীপিকার সরে যাওয়ার নেপথ্যে পারিশ্রমিক এবং কাজের সময় নিয়ে মতবিরোধের কথা প্রকাশ্যে এসেছিল। বিশেষ করে মাতৃত্বকালীন সময়ে দিনে আট ঘণ্টার শিফটে কাজ করার দাবি করেছিলেন অভিনেত্রী—এমন খবরও সামনে আসে। এবার সেই পুরনো বিতর্কেই নতুন মাত্রা যোগ করলেন ছবির প্রযোজক তথা সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গা।

সম্প্রতি এক বিনোদনমূলক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রণয় জানান, দীপিকা ‘স্পিরিট’ থেকে সরে যাওয়ার যে কারণগুলি আগে প্রকাশ্যে এসেছিল, সেগুলি সত্যি। তবে এর বাইরেও নাকি আরও কিছু কারণ ছিল। শেষ পর্যন্ত দীপিকাকে ছবিতে না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক সন্দীপ নিজেই।

প্রণয়ের দাবি, ‘স্পিরিট’-এর জন্য দীপিকাই ছিলেন সন্দীপের প্রথম পছন্দ। প্রায় দেড় বছর ধরে অভিনেত্রীর সঙ্গে ছবিটি নিয়ে আলোচনা চলেছিল। কিন্তু পারিশ্রমিক এবং ছবির আর্থিক কাঠামো নিয়ে দু’পক্ষের মধ্যে মতপার্থক্য তৈরি হয়।

প্রযোজকের দাবি, দীপিকা ছবির লাভের ১০ শতাংশ দাবি করেছিলেন। তাঁর কথায়, অভিনেত্রীর নিজের পারিশ্রমিক বা শর্ত নিয়ে দাবি জানানো অস্বাভাবিক নয়। কিন্তু ছবির বাজেট এবং সামগ্রিক অর্থনৈতিক হিসাবও প্রযোজকদের মাথায় রাখতে হয়। তাঁদের মনে হয়েছিল, দীপিকার দাবি মেনে ছবির আর্থিক সমীকরণ বাস্তবসম্মত থাকছে না। এরপরই তাঁরা অন্য বিকল্পের কথা ভাবতে শুরু করেন।

তবে বিতর্ক আরও বাড়ে অন্য একটি অভিযোগকে ঘিরে। প্রণয়ের দাবি, ‘স্পিরিট’-এর গল্প ও চরিত্র নিয়ে দীপিকার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছিল। সেই তথ্যই নাকি পরে প্রকাশ্যে চলে আসে। তাঁর অভিযোগ, সিনেমার কাহিনি এবং চরিত্র সংক্রান্ত বিষয় ফাঁস হওয়ায় নির্মাতারা যথেষ্ট বিরক্ত হয়েছিলেন।

এর আগেও সন্দীপ রেড্ডি ভাঙ্গা দীপিকার বিরুদ্ধে চিত্রনাট্য ফাঁসের অভিযোগ তুলেছিলেন। যদিও বিষয়টি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল এবং দীপিকার পক্ষ থেকেও বিভিন্ন সময়ে ভিন্ন ব্যাখ্যা সামনে এসেছে। ফলে ‘স্পিরিট’ থেকে তাঁর সরে যাওয়ার আসল কারণ নিয়ে জল্পনা এখনও পুরোপুরি থামেনি।

এদিকে দীপিকা বর্তমানে বলিউডের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী। ফলে ‘স্পিরিট’-এর মতো বহুল প্রতীক্ষিত ছবি থেকে তাঁর সরে যাওয়া নিয়ে দর্শকের কৌতূহল স্বাভাবিকভাবেই তুঙ্গে। প্রণয় রেড্ডি ভাঙ্গার সাম্প্রতিক মন্তব্যে সেই পুরনো অধ্যায় ফের আলোচনায় এসেছে। তবে বিতর্কের শেষ কোথায়, তা সময়ই বলবে।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

VIBE Teaser: কুণাল খেমুর পরিচালনায় অ্যাকশন-কমেডি! ফিরছেন প্রীতি জিন্টাও
Ayesha Khan Engagement: রহস্যময় পুরুষের সঙ্গে আয়েশা, হাতে হিরের আংটি! বাগদান সারলেন অভিনেত্রী?