ঘরের মাঠেই বাতিল হল সবুজ-মেরুণের প্রথম লিগ ম্যাচ

Published : Jul 26, 2019, 07:59 PM IST
ঘরের মাঠেই বাতিল হল সবুজ-মেরুণের প্রথম লিগ ম্যাচ

সংক্ষিপ্ত

মোহনবাগান ও পিয়ারলেসের ম্যাচ দিয়েই শুরু হওয়ার কথা সিএফএল-এর মোহনবাগান গ্যালারির নিচে সংস্কারের কাজ চলছে তার জন্য বাতিল করা হয়েছে শুক্রবারের খেলা  ৬ই আগস্ট কাস্টমস-দের বিরুদ্ধে প্রথম লিগ ম্যাচে নামবে মোহনবাগান

শুক্রবার মোহনবাগান ও পিয়ারলেসের ম্যাচ দিয়েই মোহনবাগানের মাঠে এবারের কলকাতা ফুটবল লিগ শুরু হওয়ার কথা ছিল। তবে বাধ সাধল মাঠের অবস্থা। মোহনবাগান গ্যালারির নিচে সংস্কারের কাজ চলছে। তার জন্য বাতিল করা হয়েছে শুক্রবারের খেলা। ৬ই আগস্ট কাস্টমস-দের বিরুদ্ধে প্রথম লিগ ম্যাচে নামবে মোহনবাগান।   

মাঠে নামার জন্য সবরকমভাবে প্রস্তুত ছিল মোহনবাগান। শেষমেশ তাদের প্রস্তুতি কাজে লাগলো না। বরং আরও কিছুটা সময় পেয়ে গেল তারা। আসলে স্টেডিয়ামের নিচে আলাদা ড্রেসিংরুম থেকে শুরু করে জিম সব-ই হচ্ছে। তাই চারিদিকে সিমেন্ট, বালি-র স্তূপ। যেখানে প্র্যাক্টিস করতে আসা ফুটবলারদেরই মাঠে আসতে যথেষ্ট অসুবিধা হচ্ছে সেখানে খেলা হলে প্রচুর দর্শক দেখতে আসবে। তাই যখন তখন দুর্ঘটনার শিকার হতে পারেন দর্শকরা। এমনকী নিরাপদ থাকবেন না ফুটবলাররাও। তাই পুলিশ জানিয়েছে যে এই মুহূর্তে মোহনবাগান মাঠে খেলা হওয়া সম্ভব নয়। এরপরেও ভারতীয় ফুটবল লিগ  ম্যাচটিকে কল্যাণীতে নিয়ে যেতে চেষ্টা করেছিল। তবে পরবর্তী সাফ কাপ খেলার জন্য কল্যাণীর মাঠেও কাজ চলছে। তাই সেদিকেও শেষ রক্ষে হল না সবুজ-মেরুণের। ৬ই আগস্ট কাস্টমস-দের বিরুদ্ধে প্রথম লিগ ম্যাচে নামবে মোহনবাগান।  

গতবারের লিগ চ্যাম্পিয়ন ছিল মোহনবাগান সাথেই ওই লিগে রানার্স ছিল পিয়ারলেস। তাই প্রথম লিগের শুরুতেই এই দুই দলের প্রতিদ্বন্দিতা এক আলাদাই রূপ নিত। কিন্তু সে দৃশ্য র দেখে উঠতে পারলেন না কেউই। তবে অন্যদিক থেকে দেখলে দেখা যায় মোহনবাগানের মাঠ তথাকথিত ছোট। ফলে ছোট মাঠে খেলতে নামলে সমস্যায় পড়ত সবুজ-মেরুণ। তাই খেলা না হওয়ায় বরং ভালই হয়েছে বলে মনে করেছেন অনেকে। 

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ISL 2026: কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়, চ্যাম্পিয়নের মতোই আইএসএল শুরু মোহনবাগানের
রাজ্যের প্রথম অনূর্ধ্ব-১২ যুব ফুটসল লিগে চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব