বাস্তু মতে এই একটি জিনিস বদলে দিতে পারে ভাগ্য, জেনে নিন এর বিশেষ গুরুত্ব

Published : Jan 30, 2021, 10:26 AM IST

বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাস্তু মতে প্রতিটি বস্তুর মধ্যেই অন্তর্নিহিত কিছু থাকে যা আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। সেই সমস্ত জিনিস মধ্যে রয়েছে কিছু ইনডোর প্ল্যান্টও। এমন কিছু গাছ আছে যা আমাদের জীবনে প্রভাব বিস্তার করতে সক্ষম। বাড়ির দোষ অপসারণ করার জন্য বাস্তুতে অনেক পদ্ধতির বর্ণনা রয়েছে। বাস্তু ভারতে এবং চিনে ফেং শুই হিসেবে প্রচলিত। ভারতেও চাইনিজ আর্কিটেকচার ফেং শুইয়ের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। 

PREV
19
বাস্তু মতে এই একটি জিনিস বদলে দিতে পারে ভাগ্য, জেনে নিন এর বিশেষ গুরুত্ব

বাস্তু মতে, নেগেটিভ শক্তি দূর করতে চাইনিজ ব্যাম্বু দারুন কাজ করে। বাঁশ গাছ বিশেষ করে এই চাইনিজ ব্যাম্বু শুধু বাড়িতেই নয় আমাদের চিন্তায়ও পজেটিভনেশ বাড়ায় এবং মনকে শান্ত রাখে। 

29

অহেতুক মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় এই গাছ ঘরে রাখলে। তবে জেনে নেওয়া যাক বাস্তুমতে এই গাছের গুরুত্ব ও স্থাপনের নিয়মগুলি। 

39

এই গাছ রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই গাছটি শুকিয়ে যাওয়া অশুভ লক্ষণ। 

49

যদি এই গাছ কোথাও থেকে হলুদ হয়ে যায়, তবে সেই অংশটি দ্রুত সরিয়ে ফেলা উচিত।

59

চাইনিজ ব্যাম্বু গাছটিকে এমন জায়গায় রাখবেন না যেখানে সূর্যের আলো আসে, অন্যথায় এই গাছটি নষ্ট হয়ে যেতে পারে। 

69

এই গাছটি শোওয়ার ঘরে রাখতে পারেন। এটি স্বামী এবং স্ত্রীর মধ্যে একটি প্রেমের সম্পর্ক বৃদ্ধিতেও সাহায্য করে বলে মনে করা হয়। 

79

গাছের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য বিশেষ যত্ন নেওয়া উচিত। এর চারপাশে নোংরা জমতে দেবেন না। 

89

এই উদ্ভিদটি বন্ধু বা আত্মীয়দের উপহার হিসাবেও দেওয়া যেতে পারে। এতে আপনারও সৌভাগ্য বৃদ্ধি হতে পারে। 

99

চাইনিজ ব্যাম্বু বাড়ির উত্তর-পূর্ব বা উত্তর দিকে রোপণ করা যায়। এই দিকে চাইনিজ ব্যাম্বু স্থাপন করলে ঘরে শান্তির পরিবেশ বজায় থাকে।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories