বাস্তুশাস্ত্র মতে, জানলা দিয়েই ঘরে সূর্যের আলো প্রবেশ করে, যা ঘরের নেগেটিভ শক্তি দূর করে পজেটিভ শক্তি বাড়িয়ে তোলে। তাই যাতে ঘরে পর্যাপ্ত পরিমানে সূর্যের আলো প্রবেশ করতে পারে সেই বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন। বাস্তুমতে, বাড়ির জানলা নিয়ে রয়েছে নির্দিষ্টি কিছু নিয়ম, যেগুলি বাড়ি তৈরির সময় মেনে চললে বাস্তু পজেটিভ এনার্জি সমৃদ্ধ হবে। এতে বাস্তুর বহু দোষ কেটেও যায়। দেখে নেওয়া যাক জানলা নিয়ে বাস্তুর নিয়মগুলি-
বাড়ি তৈরির সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বাড়ির জানলা সব সময় জোড় সংখ্য়ায় হওয়া উচিত।
28
বাড়িতে জানলার সংখ্যা হওয়া উচিত ৪ টি বা ৬টি, বিজোড় সংখ্যার জানলা বাস্তুর জন্য অত্যন্ত ক্ষতিকর।
38
বাস্তুমতে, ঘরের এক দেওয়ালে একাধিক জানলা বানানো একদম উচিত নয়। এতে বাড়ির শান্তি নষ্ট হয়।
48
ঘরের জানলা খোলা বা বন্ধের সময় যাতে কোনও শব্দ না হয়। জানলা বা দরজা খোলা ও বন্ধের সময় অস্বস্তিকর শব্দ মানসিক শান্তি বিঘ্নিত করে।
58
পাশাপাশি বাস্তুর জন্যও এই শব্দ ক্ষতিকর। এমন সমস্যা থাকলে যত দ্রুত সম্ভব এর মেরামত করুন।
68
পূর্বদিকে সব সময় একটি জানলা রাখার চেষ্টা করবেন। ভোর বেলার সূর্য রশ্মি শরীরের জন্য যেমন উপকারী সেরকম ভাবে তা বাস্তুর জন্যও অত্যন্ত শুভ।
78
বাড়ি তৈরীর সময় অবশ্যই পূর্বদিকের দেওয়ালে ছোট হলেও একটি জানলা রাখা উচিত।
88
ঘরের জানলার আকার সব সময় দেওয়ালের সঙ্গে সমানুপাতিক হওয়া উচিত। আর এর আকার খুব বেশি বড় অথবা খুব বেশি ছোটও হওয়া উচিত নয়।
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.