প্রেম নিয়ে অনেকেরই অনেক রকমের ধারণা রয়েছে। অনেকে আবার রাশিফল মেনেA প্রেম করেন। রাশিচক্র মেনে প্রেম করলে নাকি আগে থেকেই আভাস পাওয়া যায়। প্রেমের মধ্যে বিশ্বাস, পবিত্রতা থাকলেই সেই প্রেম সফল হয়। কিন্তু প্রেমের মধ্যে কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া, প্রতারিত হওয়া এটাই জীবনেরই অংশ। তেমনই সম্পর্কের মধ্যে যৌনজীবন ওতপ্রোতভাবে জড়িত। তবে শুধু জড়িতই নয়, যৌনজীবনও নির্ভরশীল ভাগ্যের উপরেই। কোন রাশির যৌনজীবন কেমন, জেনে নিন আপনারটা।
মেষ রাশি : মেষ রাশির জাতক জাতিকারা নিজের প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ককে অনায়াসেই পরের স্তরে নিয়ে যেতে পারেন। তবে ঝোঁকের মাথায় বড় কোনও সিদ্ধান্ত নেবেন না। এতে সমস্যা বাড়তে পারে।
212
বৃষ রাশি : ডেটিং অ্যাপ থেকেও মনের মানুষের সন্ধান পেতে পারেন বৃষ রাশির জাতকেরা। বৃষ রাশির জাতক- জাতিকাদের সম্পর্ককে নতুন মোড় দেওয়ার এটাই আসল সময়। এমনকী অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর জন্য এটা দারুণ সময়।
312
মিথুন রাশি : মিথুন রাশির জাতক জাতিকারা যদি সিঙ্গল হন, তার প্রধান কারণ হল আপনার অতিরিক্ত ভাবনাই মনের মানুষ খুঁজে পেতে বাধা দিচ্ছে। তবে সামনে অনেক সুযোগ আসতে পারে।সঙ্গীর সঙ্গে কোনও অশান্তি হতে পারে।
412
কর্কট রাশি : কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা মোটেই ভাল নয়। এই সময়টাতে কর্কট রাশির জাতক জাতিকাদের যৌনজীবন মোটেই সুখকর নয়। কাজে অনিচ্ছা থাকার জন্য ব্যবসায় অবনতি দেখা দিতে পারে। র্থের ব্যপারে একটু চাপ বাড়তে পারে। সময়টাও খুব বেশি ভাল যাবে না।
512
সিংহ রাশি : সিংহ রাশির জাতক জাতিকারা যদি সিঙ্গল হন তাহলে এটাই মিঙ্গেল হওয়ার সঠিক সময়। ডেটিং অ্যাপ থেকেও মনের মানুষের সন্ধান পেতে পারেন। সম্পর্কের সমস্যা মিটে যেতে পারে। সব মিলিয়ে আজকে দারুণ সময় কাটবে সিংহ রাশি জাতক জাতিকাদের।
612
কন্যা রাশি : কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা ভীষণই ভাল। যৌন জীবনে চরম তৃপ্তির সম্ভাবনা রয়েছে। তবে সবটাই সাবধানতার সঙ্গে করতে হবে। তবে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল কন্যা রাশির জাতকদের।
712
তুলা রাশি : তুলা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি সহায় থাকবে । এবং সম্পর্ক থেকে যৌনজীবন সবকিছুতেই ভাল সময় কাটবে তুলা রাশির জাতক জাতিকাদের। দীর্ঘদিনের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার এটাই আসল সময়।
812
বৃশ্চিক রাশি : বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পুরোনো সম্পর্ক ফিরে আসতে পারে। তবে খুব বেশি পাত্তা না দেওয়াই ভাল। তবে বৃশ্চিক রাশির জাতকদের সান্নিধ্যে আসবে বহু আকর্ষণীয় নারী।বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে।
912
ধনু রাশি : ধনু রাশির জাতক জাতিকাদের এই সময়টা খুবই ভাল। কাছের বন্ধুত্বকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার এটাই মোক্ষম সময়। দেরি না করে সম্পর্কের বোঝাপড়া সেরে নিন আজই।প্রেমের সম্পর্কে নিঃসঙ্গতা কেটে যাতে পারে।
1012
মকর রাশি : মকর রাশির জাতক জাতিকাদের সময়টা মোটেই ভাল নয়। এই সময়টায় ভুল করে পুরোনো সম্পর্ক নিয়ে ভাববেন না। যৌনজীবনও সুখকর নয় মকর রাশির জাতক জাতিকাদের। ঝামেলা বিবাদ থেকে দূরে থাকুন।
1112
কুম্ভ রাশি : কুম্ভ রাশির জাতক জাতিকাদের যৌনজীবন ভাল কাটবে না। পরবর্তী ধাপে কী করবেন তা ভাবার এটাই মোক্ষম সময়। দেরি না করে আজই সম্পর্কের বোঝাপড়াটা সেরে নিন আজই। তবে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালো করে চিন্তা করুন।
1212
মীন রাশি : মীন রাশির জাতক জাতিকাদের যৌনজীবন দারুণ কাটবে। এককথায় বলতে গেলে মীন রাশির জাতকদের সম্পর্ক খুবই সুমধুর থাকবে। এবং যৌন জীবনে চরম তৃপ্তির সম্ভাবনা রয়েছে মীন রাশির জাতক-জাতিকাদের।
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.