Published : Sep 26, 2020, 12:24 PM ISTUpdated : Sep 26, 2020, 12:25 PM IST
জ্যোতিষশাস্ত্র মতে, নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন অপনি। নামের প্রথম অক্ষর কিছু না কিছু অর্থ বহন করে। এই একটা অক্ষর দেখে যে কোনও মানুষের সম্পর্কেই অনেক আজানা কথা বুঝে যাওয়া সম্ভব। চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ। যিনি চরিত্রবান তিনি সমাজে যে কোনও বিরাট সম্পদশালীর চেয়ে বেশি সম্মান পেয়ে থাকেন। চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য। জ্যোতিষশাস্ত্র মতে, জীবনের সমস্ত কাজে বাধার অন্যতম কারণ হতে পারে আপনার নাম, রাশি অনুযায়ী জেনে নিন নামের প্রথম অক্ষর শুভ অক্ষরগুলি। তাই , রাশি অনুযায়ী নামের প্রথম অক্ষর কী হলে শুভ জেনে নেওয়া যাক।
মেষ রাশি জাতক জাতিকাদের অ, আ, ল, ই দিয়ে নামের প্রথম অক্ষর হলে শুভ হয়।
212
বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব, ভ, উ দিয়ে নামের প্রথম অক্ষর হলে শুভ হয়।
312
মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ক ও ঘ দিয়ে নামের প্রথম অক্ষর হলে মঙ্গলদায়ক হয়।
412
কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ ও হ দিয়ে নাম রাখা উচিত।
512
সিংহ রাশির ম ও ত দিয়ে হলে নাম থাকলে ভাল হয়।
612
কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প ও থ দিয়ে নাম রাখা উচিত।
712
তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে র ও ত দিয়ে নামের প্রথম অক্ষর থাকলে মঙ্গলদায়ক হয়।
812
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ন ও য দিয়ে নামের প্রথম অক্ষর থাকলে শুভ হয়।
912
ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ, ধ, প ও থ দিয়ে নামের প্রথম অক্ষর দিয়ে নাম রাখা উচিত।
1012
মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নামের প্রথম অক্ষর খ ও জ দিয়ে শুরু হলে তা মঙ্গলদায়ক হয়।
1112
কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ, স ও শ দিয়ে নামের প্রথম অক্ষর হওয়া উচিত।
1212
মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ, চ, থ ও ঝ দিয়ে নামের প্রথম অক্ষর হলে তা মঙ্গলদায়ক হয়।
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.