বাংলার ১২ মাসের মধ্যে শ্রাবণ মাস বিষ্ণু ও শিব ভক্তদের অনুকূল বলে মনে করা হয়। ঠিক এই কারনেই বিষ্ণু ও শিবের মন্দিরে হাজার হাজার ভক্তদের সমাগম হয়ে থাকে। শ্রাবণ মাসে, কর্ণাটক ও অন্ধ্র প্রদেশের বহু ভক্ত শ্রাবণ সোমবার ব্রত পালন করে থাকেন। এই মাসে পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের সহচার্য্যে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ। তাই এই মাসে নিষ্ঠা সহকারে কয়েকটি বিশেষ নিয়ম পালন করে দেবাদিদেব মহাদেব ও মাতা গৌরী তুষ্ট হন সহজেই। তাই পুরো শ্রাবণ মাস জুড়ে মেনে চলুন এই সাধারণ নিয়মগুলি তাহলেই ঈশ্বরের কৃপাদৃষ্টি বজায় থাকবে আপনার সংসারের উপর। জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি-
এই মাসে কোনও দুঃস্থ ব্যক্তি সাহায্য চাইলে তাকে ফেরাবেন না। সাধ্যমত দান করুন প্রয়োজনে তাঁকে সাহায্য করুন। মনে রাখবেন দান মানেই তা সব সময় আর্থিক দান হতে হবে তা নয়। আপনার যেমন সাধ্য সেই মতই দান করুন।
26
শ্রাবণ মাসের শুরুর প্রথম দিন থেকেই সন্ধ্য়াবেলা পূর্ব পুরুষের উদ্দেশে প্রদীপ দান করুন। পুরো মাস এই নিয়ম পালন করুন প্রতিদিন সন্ধ্যে বেলা।
36
এই মাসে ঘর-বাড়ির কোনও অংশ নোংরা করে রাখবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির আনাচ-কানাচ। সেই সঙ্গে বাড়ির প্রধান দরজার সামনে সকাল বেলা ঘুম থেকে উঠেই ঘর থেকে কেউ বাইরে বেরনোর আগে দরজার সামনের অংশ জল দিয়ে ধুয়ে দিন।
46
শ্রাবণ মাসের প্রতি সোমবারে মহাদেবের সাধ্যমত পুজো করুন। সকাল বেলায় স্নান সেরে শিবলিঙ্গে জল ঢালুন। মহাদেব সন্তুষ্ট হলে আপনার সকল মনোবাঞ্ছা পূরণ করবেন।
56
সোমবারে মহাদেবের আরাধনা সেই সঙ্গে প্রতি মঙ্গলবার বজরঙ্গবলীর পুজো ও হনুমান চল্লিশা পাঠ। একমাত্র এই মাসেই সঠিক নিয়ম পালন করলে শনির সাড়ে সাতি ও কালসর্প দোষ এর প্রকোপ কমানোর সম্ভাবনা থাকে।
66
পুরো শ্রাবণ মাস জুড়ে পালন করুন এই কটি নিয়ম। তাহলেই ঈশ্বরের কৃপাদৃষ্টি বজায় থাকবে আপনার উপর। জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন সহজেই।
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.