দাম্পত্য ও প্রেমের সম্পর্ক সুখের হোক, তা সকলেরই কাম্য। সম্পর্ক ভালো থাকলে মেলে মানসিক শান্তি। এর সু প্রভাব পড়ে সর্বক্ষেত্রে। তেমনই প্রেম জীবন খারাপ গেলে সব সময় মন খারাপ থাকে। জানেন কী আপনার দাম্পত্য জীবন কিংবা প্রেম কেমন কাটবে তা অনেকাংশে নির্ভর করে গ্রহের ওপর। গ্রহের পরিবর্তনের ফলে রাশিতে প্রভাব ফলে। সেই অনুসারে প্রেম জীবনে ভালো ও খারাপ উভয় সময় শুরু হয়। সেই মত অনুসারে, আজ একাধিক রাশির জীবনে আসতে পারে নতুন প্রেম, তেমনই কারও প্রেম জীবন কাটবে ঝগড়ার মধ্য গিয়ে। জেনে নিন কার কেমন কাটবে আজকের দিকে দিন।
মেষ রাশি- আপনার মনের অনুপ্রেরণা ও মূল্যবোধগুলো অন্বেষণ করুন। আপনি নিজের মনকে প্রশ্ন করুন, আপনি যে কাজে যুক্ত আছেন, তার প্রসঙ্গে আপনি যত্নশীল কি না। আপনি যদি এখনও অনুসন্ধান করেন, তবে, তা রোম্যান্টিক ভাবো করুন। সঙ্গীর প্রতি আজ আকর্ষণ অনুভব করবেন। তেমনই, আজ বাড়িতে কোনও নতুন পরিকল্পনা করতে পারেন। বিরোধীরা আপনার যোগ্যতা এবং আচরণের জন্য আপনার প্রশংসা করবে। জমি বা যানবাহন ক্রয়-বিক্রয় সংক্রান্ত কাজ শেষ হবে।
212
বৃষ রাশি- নিজের প্রতি বিশ্বাস রাখুন। ঝুঁকি নিয়ে ভয় পাবেন না। আপনি আপনার সঙ্গীকে যদি চমক দিতে চান, তাহলে নতুন কিছু করার পরিকল্পনা করুন। অন্য দিকে, আজ আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। পরিশ্রমের কারণে উন্নতি ঘটবে। আজ ক্রমাগত মেজাজ পরিবর্তন হতে পারে।
312
মিথুন রাশি- প্রেমের ক্ষেত্রে বহু দিন ধরে দেখা কোনও স্বপ্ন পূরণ হবে। এতে বন্ধুর সাহায্য পাবেন। আজ যে কোনও বিষয় উদ্বেগ হতে পারে। তবে তা সমাধানও হবে। দৈনন্দিন কাজের স্বাভাবিক ভাবে চলতে পারে। মানসিকভাবে আপনি সুস্থ ও সুখী থাকবেন। আপনি আপনার দায়িত্ব সঠিক ভাবে পালনে সক্ষম হবেন।
412
কর্কট রাশি- আপনার সঙ্গীর প্রতি দায়িত্ব পালনের সময় এসেছে। সঙ্গীর অনুভূতি প্রসঙ্গে সচেতন থাকুন। তার চাহিদা প্রসঙ্গে প্রশ্ন করতে ভুলবেন না। শাস্ত্র মতে, আজকের দিন ভালো কাটবে। আপনি আপনার দায়িত্ব পালনে সার্থক হবেন। আজ স্বাস্থ্যও ভালো থাকবে। দিনটি প্রেমের জন্য ভালো। তবে, সতর্ক থাকুন। নিজের ভুলে বিপদ হতে পারে।
512
সিংহ রাশি- আজ সঙ্গীর প্রসঙ্গে নানা রকম চিন্তা মাথায় আসবে। আজ কোনও ইচ্ছে পূরণ হবে। দিনটি প্রেমের জন্য ভালো। সব কাজে আজ সাফল্য আসবে। যারা এখনও সিঙ্গেল তাদের জীবনে নতুন মানুষ আসতে পারে। বিবাহের যোগ আছে সিংহ রাশির। কাউকে দীর্ঘ দিন ধরে পছন্দ হলে, তাকে মনের কথা জানাতে পারেন।
612
কন্যা রাশি- অফিস ও প্রেম সঠিক ভালে ব্যালেন্স করুন। আজ সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে। তবে, অফিসের কাজের চাপে সময় বের করতে নাও পারেন। আজ সব কাজ সময় মতো শেষ করে প্রিয়জনকে সময় দিন। আজ সিদ্ধান্তহীনতায় ভুগবেন না। নিজের মনকে প্রশ্ন করুন সে কী চায়।
712
তুলা রাশি- আজ আপনি রোম্যান্টিক মুডে থাকবে। সঙ্গীর সঙ্গে সময় ভালো কাটবে। সততা ও আন্তরিকতা প্রকাশ করুন প্রিয়জনের প্রতি। প্রেমের জীবন আজ ভালো কাটবে। অন্য দিকে, সময় ভালো কাটবে। পারিবারিক ভ্রমণের সুযোগ আসতে পারে। সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করুন। কিছু ভুল লোক আপনার প্রতারণার চেষ্টা করবে।
812
বৃশ্চিক রাশি- আজ আপনি সব কাজে এনার্জি পাবেন। আপনি অভিজ্ঞ ও আপনির থেকে বয়সে বড় কারও সঙ্গে ডেটিং করতে পারেন। সমস্ত পরিস্থিতি সঠিক ভাবে বিবেচনা করুন। দিনটি আপনার জন্য বেশ ভালো। আজ সব কাজে সফল হবেন। ইতিমধ্যে সম্পর্কে থাকলে, সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ আসতে পারে।
912
ধনু রাশি- মানসিক স্থিতিশীলতার পাশাপাশি আপনার নিরাপত্তা বোধ বজায় রাখার জন্য আপনাকে সতর্ক হতে হবে। আপনার দৈনন্দিন জীবনের অশান্তি থেকে বিরতি নিন। এতে মানসিক শান্তি পাবেন। প্রেমের ক্ষেত্রে ভালোই কাটবে দিন। নতুন সম্পর্কে জড়াতে পারেন। অন্য দিকে, অতিথিদের আগমন ক্লান্তিকর হতে পারে। ধৈর্য রাখুন সব কাজে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে প্রেম দৃঢ় হবে।
1012
মকর রাশি- প্রেমের ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। আজ মেজাজ খারাপ থাকবে। তবে, দাম্পত্য সম্পর্কের মধ্যে চমৎকার সম্প্রীতি বজায় থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে। অন্য দিকে, উন্নতির সুযোগ আসতে পারে। কাজের চাপ বেশি হতে পারে। নিকটাত্মীয়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে।
1112
কুম্ভ রাশি- আপনি মনের মানুষের সন্ধান পেতে পারেন। নিজের মনের মতো কাউকে যদি এতদিন খুঁজে থাকেন, তবে আজ তার সন্ধান পেতে পারেন। অন্য দিকে, আজ আপনার বেশিরভাগ সময় বাড়ির যত্ন ও পরিবারের সদস্যদের সঙ্গে কাটবে। সম্মানীয় মানুষদের সঙ্গে কিছুটা সময় কাটান। গুরুত্বপূর্ণ কাগজ নিরাপদ স্থানে রাখুন।
1212
মীন রাশি- সঙ্গীর সঙ্গে দূরত্ব অনুভব করতে পারেন। তবে, হঠাৎ করে কোনও সিদ্ধান্ত নেবেন না। পারিবারিক বিষয় স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। অন্য দিকে, আজ সুসংবাদ পেতে পারেন। এই মুহূর্তে পারিবারিক সম্পদ ও সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে. মহিলারা গৃহস্থালীর কাজে কিছু সমস্যায় পড়তে পারে। অফিসে টিমওয়ার্ক বজায় রেখে রাজ করুন।
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.