সবার জীবনেই কম-বেশি আর্থিক সমস্যা দেখা দেয়। জীবনে সাফল্য পেতে বহু বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। নানান সমস্য়া ও প্রতিকূলতা কাটিয়ে উঠে তবে একজন ব্যক্তি সাফল্যের মুখ দেখেন। বহু ব্যক্তি আছেন যাঁরা প্রতিনিয়ত বাধা বিপত্তি সম্মুখিন হয়েও জীবনে সফল হতে পারছেন না। জ্যোতিষশাস্ত্র মতে, কোনও পরিবারেই আর্থিক সমৃদ্ধি নিজে থেকে আসেনা, তার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। তাই আপনিও যদি আর্থিক সমস্যায় ভুগে থাকেন, তবে মেনে চলুন এই নিয়মগুলি। জেনে নেওয়া যাক আষাঢ় মাসে কোন নিয়মগুলি মেনে চললে সহজেই কাটিয়ে উঠতে পারবেন দারিদ্রতা ও খারাপ সময়ের যোগ।
সৌভাগ্যলক্ষী তন্ত্রে বলা হয়, যিনি নিয়মিত নিজেকে এবং ঘর-বাড়ি পরিস্কার রাখেন তাকে মা লক্ষ্মী কখনোই পরিত্যাগ করেন না।
27
আষাঢ় মাসের শনিবারে প্রতিদিন নিয়মিত ঘর-বাড়ি পরিস্কার রাখবেন। ঘরের কোনায় কখনোই ঝুল জমতে দেবেন না।
37
আষাঢ়ের প্রতি পূর্ণিমায় নারায়ণের পূজোয় সিন্নি দেবেন। এতে পরিবারের মঙ্গল হয় এবং আর্থিক সমস্যা কেটে যায়।
47
এই মাসে সূর্যাস্তের পর ঘর বাড়ি পরিষ্কার করা উচিত নয়। এতে আপনার বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব পড়ে, ফলে অর্থনৈতিক পরিস্থিতিও খারাপ হতে থাকে।
57
বাড়ির পূর্বদিকে সুগন্ধি সাদা ফুলের গাছ লাগাবেন। এতে পরিবারে সুখ শান্তি বজায় থাকে। সেই সঙ্গে আর্থিক অবস্থারও উন্নতি হয়।
67
দুঃস্থকে সাধ্যমতো কিছু না কিছু অবশ্যই দান করুন, এতে পূণ্যলাভ হবে আপনারও।
77
প্রতি সন্ধ্যেবেলায় তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ জ্বালান, এতে যাবতীয় বাধা কেটে গিয়ে ফিরবে সমৃদ্ধি।
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.