বছর দুয়েক আগে এই সময় টলিউডে চলছে উৎসব। রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় বিয়ের সময় টলিউডে একটি অনুষ্ঠানের চেয়ে কোনও অংশে কম ছিল না। ২০১৮ সালের মার্চ মাস থেকে শুরু হয়েছিল উৎসব। আরবানাতে বাগদানের ঘনিষ্ঠ পার্টি থেকে শুরু করে বাওয়ালি রাজবাড়িতে রাজকীয় বিয়ে, একের পর এক তারকারা হাজির হয়েছিলেন সেই অনুষ্ঠানে। টলিউড ইন্ডাস্ট্রির জন্য বিশেষ ওয়েডিং রিসেপশনের পার্টি রাখা হয়েছিল আরবানাতেষ অর্থাৎ যেখানে শুভশ্রী এবং রাজ থাকেন। রিসেপশনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে হাজির হয়েছিলেন সকল অভিনেতা-অভিনেত্রী। ছিলেন না দেব, রুক্মিনী মৈত্র এবং মিমি চক্রবর্তী। রাজের প্রাক্তন প্রেমিকা হলেন মিমি। অন্যদিকে শুভশ্রীর প্রাক্তন প্রেমিক হলেন দেব। সে কারণে তাঁদের অনুপস্থিতির কারণ বুঝতে কারও কোনও অসুবিধা হয়নি।
সেই নিয়ে বান্ধবীর উপর বেশ রেগে গিয়েছিলেন মিমি। জানা যায়, তাঁদের মধ্যে নাকি বিষয়টি নিয়ে খানিক কথা কাটাকাটিও হয়েছিল।
710
নুসরতের সঙ্গে শুভশ্রী কিংবা রাজ কারোরই সম্পর্ক খারাপ নয়। বরং শুভশ্রীর সঙ্গে কর্ডিয়াল সম্পর্কই রেখেছেন নুসরত।
810
আমন্ত্রিত হয়েছেন, রাজের সঙ্গে এত কাজ করেছেন তাই তাঁর পার্টিতে যাওয়াটাই সঠিক মনে করেছিলেন নুসরত।
910
সেই কারণে যে মিমি তাঁর উপর চটে যাবেন তা হয়তো তিনি টের পাননি।
1010
যদিও সময়ের চাকা ঘুরতেই আবার গলায় গলায় ভাব দুই বান্ধবীর। রাগ মিটিয়ে আবারও শুরু হয় তাঁদের বন্ধুত্বের খুঁনসুটি।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.