প্রতিবছরের তুলনায় এই বছরের নিউ-ইয়ারটা একটু অন্যরকম যশের কাছে। নেটদুনিয়ার হটকেক যশ-নুসরতকে নিয়ে শোরগোল নেটদুনিয়ায়।
211
যশের মতে, সেলিব্রিটি মানেই সফট টার্গেট। ভালো কিংবা খারাপ কাজ যেমনই হোক না কেন সমালোচনা চলতেই থাকবে।
311
সাক্ষাৎকারে যশ আরও জানিয়েছেন, রাজস্থান যাওয়ার প্ল্যান তার আগেই ছিল, কিন্তু গতবছর সম্ভব হয়নি বলেই তিনি এবছর মরুভূমি দেশে পাড়ি জমিয়েছেন।
411
অন্যদিকে সাংসদ অভিনেত্রী নুসরত জাহানও নতুন বছরের ফ্রেশ অক্সিজেন নিতে বেরিয়ে পড়েছেন চেনা পরিধির বাইরে। সাংসদ অভিনেত্রীর ইনস্টাগ্রাম দেখলেই জ্বলজ্বল করছে মরুভূমির শহর অর্থাৎ রাজস্থানে পাড়ি জমিয়েছেন।
511
তবে কি সত্যিই বছরের প্রথম ট্রিপে মরুশহরে উড়ে গেলেন সাংসদ অভিনেত্রী নুসরত ও যশ। সাইবারবাসীর মনে উঠছে একাধিক প্রশ্ন উঠলেও স্পিকটি নট নুসরত। যশকেও এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়েছেন, অন্য কারও বিষয়ে কথা বলতে চাই না। ব্যক্তিগত বিষয়টা 'ব্যক্তিগত' রাখতেই পছন্দ করি।
611
তবে সোশ্যাল মিডিয়ার ছবি যে অন্য কথা বলছে তাতে বেশ ওয়াকিবহাল অভিনেতা। নববর্ষের সময় থেকে ৫ জানুয়ারী পর্যন্ত রাজস্থানে থাকার কথা জানিয়েছেন যশ।
711
মিডিয়া রিপোর্টের জল্পনা দেখে চোখ কপালে নেটিজেনদের। অন্যদিকে নুসরত-নিখিলের ফ্যানক্লাবের কটুক্তির প্রসঙ্গে অভিনেতা নেটিজেনদের 'কাপুরুষ' বলেই ব্যাখা করেছেন।
811
অন্যদিকে নুসরতের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার জন্যই কি এত অপপ্রচার? এই প্রসঙ্গেই যশ সাফ জানিয়ে দিয়েছেন, তিনি রাজনীতির মধ্যে নেই তবে ইন্ডাস্ট্রির রাজনীতি তিনি কিন্তু বেশ ভালই জানেন।
911
একের পর এক খবরে জলঘোলা হওয়ার পরেই বাধ্য হয়েই একপ্রকার সংবাদমাধ্যমে মুখ খুলেছেন যশ। তবে নুসরতের সঙ্গে কী সম্পর্ক রয়েছে বা থাকবে সেটা 'একান্তই ব্যক্তিগত'।
1011
২০২০ সালে ৩ আগস্ট নুসরতের প্রোফাইলে একসঙ্গে শেষ দেখা গিয়েছে নিখিলকে। প্রায় ছয়-সাত মাস নিখিলহীন ইনস্টাতেই রয়েছেন নুসরত।
1111
তবে নিখিলের ইনস্টাগ্রাম বলছে অন্য কথা। বেশ কয়েকমাস ধরেই একফ্রেমে দেখা মিলছে না মিয়া-বিবির। আপাতত নিজের সিঙ্গল সেলফি পোস্ট করতে ব্যস্ত নিখিল। নুসরতের সঙ্গেও গত ২০ নভেম্বর শেষ পোস্ট করেছিলেন নিখিল। দীপাবলিতেই নজর কেড়েছিলেন তারা। তারপর থেকে পুরোপুরি গায়েব নুসরত। এবং যশের সঙ্গে নুসরতের সম্পর্ক নিয়ে কোনওরকম মন্তব্য করতেই নারাজ নিখিল।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.