খুল্লামখুল্লা প্রেম থেকে বিদেশ ট্রিপ, প্রেমিক অভিরূপকে নিয়ে প্রথমবার গোপন তথ্য ফাঁস শ্রাবন্তীর

Published : Aug 04, 2022, 01:56 PM IST

 প্রেম- থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন টলিপাড়ার ওপেন সিক্রেট। টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।  বিবাহ বিচ্ছেদ না হলেও  অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন এখন অতীত।  তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে। শ্রাবন্তীকে নিয়ে চর্চার যেহেতু শেষ নেই তাই নতুন কোন খবর হলেই সকলে যেন হামলে পড়েন। অভিনত্রীর কাজ নিয়ে যত না চর্চা হয়, তার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চর্চা হয়। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল,বাইপাসের ধারে শ্রাবন্তীর আরবানারই বাসিন্দা পেশায় ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই নাকি প্রেম করছেন শ্রাবন্তী। তবে অভিরূপকে নিজের বিশেষ বন্ধু বলে মানলেও এই প্রথমবার অভিরূপকে নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।  

PREV
110
খুল্লামখুল্লা প্রেম থেকে বিদেশ ট্রিপ, প্রেমিক অভিরূপকে নিয়ে প্রথমবার গোপন তথ্য ফাঁস শ্রাবন্তীর

প্রেম- থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন টলিপাড়ার ওপেন সিক্রেট। বেশ রোম্যান্টিক মুডে রয়েছেন টলিপাড়ার এই নায়িকা। একের পর এক ছবি-ভিডিও দিয়ে ভক্তদের বিনোদনের রসদ জোগান তিনি।

210


 হাজারো সমস্যার মধ্যেও প্রেম যেন সর্বদাই রয়েছে অভিনেত্রীর মনে। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন টলিপাড়ার অলিতে গলিতে। প্রথম সারির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল,বাইপাসের ধারে শ্রাবন্তীর আরবানারই বাসিন্দা অভিরূপ। পেশায় ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই নাকি প্রেম করছেন শ্রাবন্তী।

310


অভিনত্রীর কাজ নিয়ে যত না চর্চা হয়, তার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চর্চা হয়। তবে অভিরূপকে নিজের বিশেষ বন্ধু বলে মানলেও এই প্রথমবার অভিরূপকে নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই প্রথমবার অভিরূপের সঙ্গে নিজের সম্পর্কের সমীকরণ ভাগ করে নিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

410


প্রথমসারির এক সংবাদমাধ্যমে শ্রাবন্তীর কাছে অভিরূপের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। তার উত্তরে সকলকে চমকে দিয়েছেন শ্রাবন্তী। প্রথমে প্রেমের কথা মানতে না চাইলেও অভিরূপকে নিজের বিশেষ বন্ধু বলে দাবি করেন নায়িকা। শুধু তাই নয়, এই স্পেশ্যাল ফ্রেন্ডকেই সবসময়েই পাশে পান শ্রাবন্তী।

510

শ্রাবন্তীকে অভিরূপের তিনটি ভাল দিক সম্বন্ধে প্রশ্ন করা হলে  অভিনেত্রী জানান,  মানুষ হিসেবে খুবই ভাল অভিরূপ। পরিবারের প্রতিও কেয়ারিং। আর যেটা সবচেয়ে ভাল লাগে তা হল মানুষ হিসেবে ও ভীষণই ভাল। আমি নিজের মনের কথা ওকে খুলে বলতে পারি।
 

610

অভিরূপের শুধু ভাল গুণই নয় বরং খারাপ গুণের কথাও জানিয়েছেন শ্রাবন্তী। সবচেয়ে খারাপ বিষয় হল ও ভীষণই ল্যাদ খায়। জিম করতে বললেও করে না। তবে শ্রাবন্তী জানান, এখন তার সঙ্গে শুধু অভিরূপ নন, তার পরিবারও জড়িয়ে গেছে।  অভিরূপের বন্ধুরাও সকলে মিলে অনেক মজা করেন। 

710


সামনেই তো জন্মদিন। জন্মদিনে অভিরূপের সঙ্গে কোথায় যাওয়ার প্ল্যান রয়েছে সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে নায়িকা জানান, ঝিনুককে নিয়ে ব্যাংককে যাওয়ার ইচ্ছা রয়েছে। সদ্যই মলদ্বীপ থেকে ফিরেছেন শ্রাবন্তী।
 

810


 বেড়ানোর নেশা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ব্যক্তিগত  জীবনের টানাপোড়েন, বিবাহবিচ্ছেদের মধ্যেও এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে বেড়াচ্ছেন শ্রাবন্তী। সময় পেলেই উড়ে যান  কখনও দুবাই তো আবার কখনও মলদ্বীপ। মলদ্বীপে গিয়েই  একের পর এক ছবি পোস্ট করে চলেছেন শ্রাবন্তী। যা দেখেই ভিড়মি খেয়েছেন ভক্তরা। অভিনেত্রীকে দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় হামলে পড়ছেন ভক্তরা।

910


হট অ্যান্ড বোল্ড অবতারে শ্রাবন্তীকে দেখে ধুকপুকানি বেড়ে গিয়েছে ভক্তেদের। অভিনেত্রীর পাশপাশি অভিনেত্রীর প্রেমিক অভিমন্যুকে নিয়েও জল্পনা বাড়ছিল। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, চর্চিত প্রেমিকও নাকি শ্রাবন্তীর সঙ্গে ছিলেন। তবে মলদ্বীপ ট্রিপে প্রেমিকের সঙ্গে কোনও ছবি পোস্ট করতে দেখা যায়নি  শ্রাবন্তীকে। সাসপেন্স-ধোঁয়াশা- বিতর্ককে জিঁইয়ে রেখেছেন শ্রাবন্তী।

1010

শ্রাবন্তীর প্রেমিকের সংখ্যা যেন দিন দিন  বেড়েই চলেছে। কিন্তু কোনও প্রেমিককেই নিজের কাছে বেশিদিন ধরে রাখতে পারছেন না  নায়িকা। এত কিছুর পরেও বিয়ের উপর গভীর আস্থা রয়েছে শ্রাবন্তীর। তবে রিলেশনে যাওয়ার আগে ১০ বার ভাবার কথা শোনা গেছে অভিনেত্রীর মুখে। 
 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories