রিল লাইফে রাধিকার প্রতি ভালবাসায় মোহিত থাকলেও রিয়েল লাইফে কর্ণের জীবনে রয়েছে অন্য এক নারী।
211
রিল লাইফ আর রিয়েল লাইফ নিয়ে জল্পনার কেন্দ্রবিন্দুতে 'কী করে বলব তোমায়' অভিনেতা কর্ণ।
311
টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী আদ্রিজা রায়ের সঙ্গেই গোপনে জমিয়ে প্রেম করছেন অভিনেতা। তবে সম্প্রতি তাদের বিচ্ছেদ নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া।
411
অদ্রিজা-ক্রুশলের একসঙ্গে কোনও ছবি দেখতে না পেয়েই অনুরাগীদের মনে সন্দেহ হয়েছিল। প্রেম থেকে বিচ্ছেদ- প্রেমিক ক্রুশলকে নিয়ে সোজাসাপটা জবাব দিলেন অদ্রিজা।
511
কিছুদিন আগেই টলি অভিনেত্রীর জন্মদিনের ছবিতেও ক্রুশলকে দেখতে না পেয়ে তাদের বিচ্ছেদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা।
611
গুঞ্জনে এও শোনা গিয়েছিল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে একে অপরের ছবি সরিয়ে নিয়েছেন ক্রুশল ও অদ্রিজা। এবার প্রশ্নবাণ জর্জরিত নায়িকা।
711
প্রথমসারির সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, অদ্রিজা এবং ক্রুশল এই সব নিয়ে একদমই ভাবছেন না। কারণ দুজনেই এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত।
811
তাদের মধ্যে আগের মতোই বন্ধুত্ব ও যোগাযোগ রয়েছে। তাই গুজবে কান দিতে একদমই রাজি নন তারা।
911
অদ্রিজা আরও জানিয়েছেন, মানুষই তাদের সম্পর্ক তৈরি করছে আবার তারা নিজেরাই তাদের সম্পর্ক ভেঙে দিচ্ছে।
1011
অদ্রিজা বিরক্তের সুরে আরও স্পষ্ট করে জানিয়েছেন, যে কোনও সম্পর্ককে ছবি দেওয়া দিয়ে বিচার করবেন না। আর আমরা কেউ কোনও ছবি দিই নি। এটা সম্পূর্ণ একটা বাজে রটনা।
1111
অদ্রিজার সঙ্গে একমত ক্রুশল। তিনিও সাক্ষাৎকারে জানিয়েছেন, এই খবরের পর যেন লোকের মুখ বন্ধ হয়। অতিরিক্ত চর্চা মোটেই ঠিক জিনিস নয়। এত কিছুর মধ্যেউই নিজের রিলেশনশিপ নিয়ে মুখ খুলতে রাজি নন কেউই।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.