নেটিজেনরা বলতে শুরু করেছেন, নুসরতকে ছেড়ে নাকি মিমির দিকে ঝুঁকছেন যশ। যদি সকলেই পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট।
39
অন্যদিকে মিমির পাত্র খোঁজার দায়িত্ব নিলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। বর হতে হবে বাঙালি আবার ইন্টারন্যাশনাল লেবেলের লুকও থাকতে হবে। এমন পাত্র কোথায় পাওয়া যাবে, যার জন্য হন্যে হয়ে খুঁজছেন নুসরত।
49
ইন্টারন্যাশনাল লেবেলের বরের কথা শুনেই মিমির বিশেষ বন্ধু তুরস্কের লাইন প্রোডিউসার মিলি গুলহান কিজিলকায়ারের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হচ্ছে। বছর চার আগে তুরস্কের লাইন প্রোডিউসার মিলি গুলহান কিজিলকায়ারের সঙ্গে গ্যাংস্টার ছবির শুটিংয়ে গিয়ে আলাপ হয় মিমি।
59
যশ বা মিলি করোর নাম না নিয়েই মিমি জানিয়েছেন, আপাতত সিঙ্গল লাইফটাই চুটিয়ে উপভোগ করছেন তিনি। সঙ্গে দুই পোষ্যকে নিয়েই তার সময় দিব্যি ভালই কাটছে।
69
মিমি বরাবরই দাবি করেন তিনি সিঙ্গল। লাভ লাইফে উঁকি মারলেও কিছু স্পষ্ট নয়। রাজ চক্রবর্তীর সঙ্গে ব্রেক আপের পর তিনি এখন সিঙ্গল।
79
রাজের সঙ্গে মিমির সম্পর্ক সেইসময় টালমাটাল ছিল। এবং সূত্র থেকে শোনা গিয়েছিল, মিলির সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি ভেঙে গিয়েছিল রাজ-মিমির সম্পর্ক। যদিও এই অভিযোগ মানতে নারাজ ছিলেন মিমি।
89
নুসরত জাহান এবং নিখিল জৈনর বিয়েতেও একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল মিমি-মিলিকে। তবে মিলি না যশ কার সঙ্গে গোপনে প্রেমে মজেছেন মিমি চক্রবর্তী, যা নিয়ে নেটিজেনদের অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে।
99
সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজের লাভ লাইফ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.