অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের কম্পেক্সেই মিলেছে করোনা ভাইরাস। মুম্বইয়ের মল্লড় কমপ্লেক্সে থাকেন অঙ্কিতা। সেখানকার ডি উইংয়ে এক ব্যক্তি সংক্রমক হয়েছেন করোনা ভাইরাসে। গত মাসের শুরুর দিকে স্পেন থেকে দেশে ফিরেছিলেন তিনি। বিমানবন্দরে তাঁর শরীরে ভাইরাসের কোনও চিহ্ন পাওয়া যায়নি। তবুও তাঁকে কোয়ারেন্টাইন থাকার উপদেশ দেওয়া হয়েছিল।
একেই লকডাউন, তার মধ্যে কমপ্লেক্সে করোনা খুঁজে পাওয়া। এখনও অনেকেই এমন রয়েছেন যারা লকডাউন মানছেন না।
710
এখনও রাস্তাঘাটে কোনও কারণ ছাড়াই বেরিয়ে পড়ছেন, তাও আবার মাস্ক ও গ্লাভস না পরেই।
810
অঙ্কিতা যে উইংয়ে থাকেন সেখানে এই ব্যক্তির ফ্ল্যাট নয়। তবুও তিনি লকডাউনের সমস্ত নিয়ম মেনে চলছেন।
910
প্রসঙ্গত অঙ্কিতার লকডাউন কাটছে টিকটক করেই। সারাদিন নানা ধরনের টিকটক ভিডিও পোস্ট করে বিনোদন জোগান দিচ্ছেন ভক্তদের।
1010
মাধুরী দীক্ষিতের ছবির দৃশ্য অথবা গানেই বেশিরভাগ টিকটক করেন অঙ্কিতা। ভক্তরা তাঁর চেহারার সঙ্গে মাধুরীর মিলও খুঁজে পেয়েছে।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.