অর্জুন কাপুর ও মালাইকা আরোরা সর্বদাই খবরের শিরোনামে থাকেন। একাধিকবার কটাক্ষের মুখেও পড়েছেন এই লাভবার্ডস। তবে এবার আর মালাইকার জন্য নয়, বরং বোন সোনম কাপুরের জন্যই নাকি একবার বেধড়ক মার খেয়েছিলেন অর্জুন কাপুর। তবে মার খেয়েই ক্ষান্ত নয়, বরং স্কুল থেকেও বহিস্কৃত হয়েছিল অর্জুন কাপুর।
সোনম কাপুর এবং অর্জুন কাপুরের সম্পর্কের কথা সকলের জানা। ভাই ও বোনের বন্ডিং বলিউডের অলিতে গলিতে। মাত্র কয়েকদিনের ছোট বড় অর্জুন ও সোনম।
27
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের ছোটবেলার কথা শেয়ার করেছেন অর্জুন। সোনম এবং অর্জুন একই স্কুলে পড়তেন। এবং দুজনেই বাস্কেট বল খেলতে পছন্দ করেন।
37
একবার একটি ছেলে সোনমকে খারাপ কথা বলেছিল। কিন্তু সেইসময় বোনের প্রতি দুর্ব্যবহার দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি অর্জুন। সপাটে মেরেছিলেন ছেলেটিকে।
47
সোনমকে অশ্লীল মন্তব্য করতেই তেড়ে গিয়ে মেরেছিলেন অর্জুন। যার বিপরীতে ছেলেটির কাছ থেকে খুব মার খেয়েছিলেন অর্জুন।
57
বোনের জন্য বেধড়ক মার যেমন জুটেছিল তেমনই এর পাশাপাশি জোরালো ঘুঁষি খেয়ে কালশিটে পড়ে গিয়েছিল অর্জুনের চোখে।
67
স্কুলে মারপিট করার কারণে সাসপেন্ড করা হয়েছিল অর্জুন কাপুরকে। এত নোংরা গালাগালির কারণেই ঝামেলা বড় আকার ধারণ করেছিল।
77
মারপিঠের খেসারত দিতে ডাক্তারের কাছে যেতে হয়েছিল অর্জুনকে। পরে অর্জুন জানতে পারেন ছেলেটি জাতীয় স্তরের বক্সিং খেলোয়াড়।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.