বলি অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম দেখা, সেখান থেকে প্রেম, তারপর বিয়ে এবং বর্তমানে এক সন্তানের মা মালাইকা। যদিও সেই সম্পর্কেও চিড় ধরে বছর চারেক আগে।
312
বলিউডের একসময়কার জনপ্রিয় জুটি মালাইকা-আরবাজ ১৮ বছর ধরে একসঙ্গে সংসার করলেও আজ তারা আলাদা। দীর্ঘদিনের সম্পর্ক ছেড়ে সংসার ভেঙে ছেলেকে নিয়ে বেরিয়ে আসাটা অতটাও সহজ ছিল না অভিনেত্রীর।
412
বিয়ে ভাঙলেও ছেলের কারণেই বন্ধুত্বটা রয়েছে তাদের। বর্তমানে ছেলে আরহানকে নিয়েই থাকেন মালাইকা। কিন্তু ছেলে আরহানের সব দায়িত্ব একসঙ্গেই পালন করে থাকেন তারা।
512
বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা খান আপাতত নিজের ফ্ল্যাটেই থাকেন ছেলেকে নিয়ে । আরবাজ-মালাইকার একমাত্র সন্তান আরহানকে নিয়েই সময় কাটছে বলিউডের ছাইয়া ছাইয়া গার্লের।
612
করিনা কাপুরের রেডিও শোয়ে হাজির হয়েছিলেন মালাইকা। আর সেখানেই প্রথম বিবাহ-বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন।তার জীবনযাপন, আরবাজ খানের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ কোনটাই যেন মেনে নিতে পারেননি খান পরিবার।
712
পরিবারের সদস্যরা মালাইকা নিজের মতোন করে কাটানো জীবনটা সহ্য করতে পারতেন না। আর দীর্ঘদিনের এই টানাপোড়েনেই বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
812
পরিবারের সদস্যরা মালাইকা নিজের মতোন করে কাটানো জীবনটা সহ্য করতে পারতেন না। আর দীর্ঘদিনের এই টানাপোড়েনেই বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
912
বিচ্ছেদের আগের রাতে পরিবারের সকলে এক জায়গায় বসে তাকে জিজ্ঞাসা করেছিল তিনি যা করছেন তা ঠিক করছেন তো। কিন্তু তিনি তার সিদ্ধান্তে অনড় ছিলেন। তাই হাজার অসুবিধার মধ্যে ছেলে আরহানকে নিয়ে তিনি আরবাজের সংসার ছাড়তে পেরেছিলেন।
1012
মালাইকার নিজের পরিবার ও বন্ধ-বান্ধবদের কাছ থেকে তিনি পূর্ণ সমর্থন পেয়েছিলেন বলেও জানিয়েছিলেন অভিনেত্রী। বিচ্ছেদের আগে বহুবার এই কারণেই তার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন প্রশ্ন করেছিলেন তার পরিবারের লোকজনেরা।
1112
যদি তার এই বিচ্ছেদে পূর্ণ সমর্থন ছিল ছেলে আরহানের। মাকে সবসময় হাসি মুখে দেখতে চান আরহান। আর মার মুখে যেন সবসময় হাসি থাকে। তাই মার সিদ্ধান্তে কোনও আপত্তিও ছিল না ছেলের।
1212
বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইক। কবে সাতপাকে বাঁধা এই খবরে টিনসেল টাউন সরগরম থাকলে তারা সেভাবে এখনও মুখ খোলেন নি।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.