অবৈধ বাধনছাড়া সঙ্গম থেকে গোপনে বিয়ে, মিঠুনের সংসার ভাঙার সর্বনাশের মূলে ছিলেন 'শ্রীদেবী'

Published : Aug 13, 2021, 11:45 AM IST

 বলিউডের এভারগ্রীণ অভিনেত্রী শ্রীদেবীর আজ জন্মদিন। বলিউডের চাঁদনি  আজ বেঁচে না থাকলেও সবার মনে তিনি বেঁচে রয়েছেন। অভিনেত্রীর ব্যক্তিগত জীবনটাই যেন রূপোলি পর্দার মতো। একাধিক অভিনেতার সঙ্গেই সম্পর্কে জড়িয়ে ছিলেন শ্রীদেবী। তাদের মধ্যে অন্যতম হলেন  'ডিস্কো ডান্সার' মিঠুন চক্রবর্তী। শ্রী-এর সঙ্গে তার সম্পর্ক সবথেকে বেশি চর্চিত ছিল। সাক্ষাৎকারে মিঠুন নিজেই স্বীকার করেছিলেন তিনি নাকি গোপনে বিয়েও করেছিলেন শ্রীদেবীকে।মিঠুনের সংসার ভাঙার জন্য নাকি দায়ী ছিলেন শ্রীদেবী। বিবাহিত হয়েও সেকথা জানতে পেরেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন স্ত্রী যোগিতা বালি। 

PREV
19
অবৈধ বাধনছাড়া সঙ্গম থেকে গোপনে বিয়ে, মিঠুনের সংসার ভাঙার সর্বনাশের মূলে ছিলেন 'শ্রীদেবী'
বলিউডের চাঁদনি-র ব্যক্তিগত জীবনটাই যেন রূপোলি পর্দার মতো। একাধিক অভিনেতার সঙ্গেই সম্পর্কে জড়িয়ে ছিলেন শ্রীদেবী। তাদের মধ্যে অন্যতম হলেন 'ডিস্কো ডান্সার' মিঠুন চক্রবর্তী। শ্রী-এর সঙ্গে তার সম্পর্ক সবথেকে বেশি চর্চিত ছিল।
29
একসময়ে তাদের প্রেমের খবরে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। যদিও শ্রীদেবীর সঙ্গে মিঠুনের সম্পর্কও পরিণতি পায়নি। এমনকী একটি সাক্ষাৎকারেই শ্রী-এর গোপন বিয়ের কথা স্বীকার করেছিলেন মিঠুন।
39
মিঠুনের স্ত্রী যোগিতা বালি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মিঠুন ও শ্রীদেবীর বিবাহ সম্পর্ক নিয়ে তিনি সচেতন ছিলেন। এবং একটি পত্রিকাতেও তাদের দুজনের বিয়ের শংসাপত্রও ছাপানো হয়েছিল।
49
তবে মিঠুন এবং শ্রীদেবীর সম্পর্ক খুব বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি। এর পিছনে একটাই কারণ মিঠুন বিবাহিত ছিল। যোগিতা মিঠুনকে হুমকি দিয়েছিলেন, যে তিনি যদি শ্রী-এর সঙ্গে সম্পর্ক রাখেন তাহলে তিনি আত্মহত্যা করবেন।
59
বিবাহিত হওয়ার কারণেই মিঠুনের থেকে সরে আসেন শ্রীদেবী। বি-টাউনের প্রথম সারির অভিনেত্রীর প্রেমে হাজার পুরুষ হাবুডুবু খেলেও বলিউডের হাজার পুরুষের ড্রিম গার্ল হয়েও শেষমেষ দুই সন্তানের বাবার গলায় শেষমেষ মালাটা পরিয়েছিলেন অভিনেত্রী।
69
বনিই বা কেন নিজের স্ত্রীকে ছেড়ে শ্রীদেবীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন, এই নিয়ে আজও বিস্তর জল্পনা রয়েছে। বলিউডের চাঁদনি শ্রীদেবীর প্রেমে পড়ার আগেই বিবাহিত ছিলেন বলি পরিচালক বনি কাপুর। তবে শুধু বিবাহিতই নন, দুই সন্তান অর্জুন কাপুর ও অনুষা কাপুরের বাবাও ছিলেন বনি।
79
সূত্র থেকে জানা গেছে, শ্রীদেবী প্রথমে বনির প্রেমে পড়েন নি। কিন্তু শ্রী-কে আকর্ষিত করতেই তার কাছাকাছি যেতে চেয়েছিলেন বনি। আশ্চর্য বিষয় হল বনি কাপুরের স্ত্রী মোনা কাপুরের খুব ভাল বন্ধু ছিলেন শ্রী। আর সেই বন্ধুত্বের খাতিরে মাঝেমধ্যেই বনির বাড়িতেও যাতায়াত ছিল শ্রীদেবীর।
89
'রূপ কি রানি চোরো কা রাজা' ছবির ১ মাস বনির বাড়িতে ছিলেন শ্রী। সালটা ১৯৯৬। অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন শ্রী। এই খবর শুনেই হতবাক হয়েছিলেন মোনা। এতটা ঘনিষ্ঠতার খবর জানতে অনেকটা বেশিই যেন দেরি করে ফেলেছিলেন মোনা।
99
শ্রীদেবী পাওয়ার জন্য মোনা কাপুরকে ছেড়ে দিয়েছিলেন বনি। শুধু তাই নয়, দুই সন্তান সহ স্ত্রীকে ছেড়ে শ্রী এর সঙ্গে ঘর শুরু করেছিলেন বনি কাপুর। প্রেম থেকে বিবাহ কোনওটাই খুব একটা সুখকর ছিল না বলিউডের শ্রী-র।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories