অবশেষে অপেক্ষার অবসান হল। চলতি বছরের ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। মা হওয়ার পর থেকেই সর্বদাই তিনি শিরোনামে, আসলে কীভাবে শিরোনামে থাকতে হয় তা মনে হয় প্রিয়ঙ্কার থেকে ভাল আর কেউ জানেন না। নেটিজেনদের নজর কাড়তে কিছু না কিছু করেই চলেছেন প্রিয়ঙ্কা চোপড়া। প্রিয়ঙ্কাকে ঘিরে অনুরাগীদের কৌতুহল তুঙ্গে। বিশেষত, তাদের সন্তানকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা, এখানেই শেষ নয়, সন্তানের নাম কী রাখলেন, তাও বারবার জানতে চাইছেন। অবশেষে ফাঁস হল প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের মেয়ের নাম, এমনকী একরত্তি মেয়ের নামের অর্থ কী তাও জেনে নিন বিশদে।
বছর ৪০ এর কোঠায় হলেও বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া। সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। বাবা হওয়ার খুশিতে আপ্লুত নিক জোনাস।
210
সন্তানের ছবি তো দূরের কথা, সন্তানের নাম কী রাখলেন তা জানাননি নিয়াঙ্কা জুটি। কড়া সতর্কতার মধ্যে সন্তানকে আগলে রেখেছে প্রিয়ঙ্কা চোপড়া। তাদের সন্তানকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।
310
অবশেষে ফাঁস হল প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের মেয়ের নাম। যা নিয়ে জোর জল্পনা চলছে। নিক-প্রিয়ঙ্কার একরত্তি সন্তানের নাম মালতী মারি চোপড়া জোনাস। এই প্রথমবার নিজেদের সন্তানের নাম ফাঁস করলেন জোনাস দম্পতি।
410
চলতি বছরের ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। মা হওয়ার পর থেকেই সর্বদাই তিনি শিরোনামে রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। হলিউডের এক জনপ্রিয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে নিক-প্রিয়ঙ্কার মেয়ের নাম মালতী মারি চোপড়া জোনাস।
510
হলিউডের এক জনপ্রিয় সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে , নিয়াঙ্কার একরত্তির বার্থ সার্টিফিকেটও এসেছে ওই সংস্থার হাতে। জানা গিয়েছে, রাত ৮ টার পর জন্ম হয়েছে মালতী মারির। প্রিয়ঙ্কার একরত্তির সমস্ত আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।
610
সূত্রের খবর, সংস্কৃত ও ল্যাটিন দুই রকম শব্দ মিলিয়ে মেয়ের নাম রেখেছেন নিক-প্রিয়ঙ্কা। সংস্কৃতে মালতী শব্দের অর্থ হল সুগন্ধযুক্ত ছোট সাদা ফুল অথবা চাঁদের আলো। অন্যদিকে মারি শব্দের অর্থ সমুদ্রকে রক্ষা করে যে নারী। মূলত ভার্জিন মেরিকে অনেকসময় এই আখ্যা দেওয়া হয়। মারি নামের সঙ্গে বাইবেলেরও যোগ রয়েছে। যিশুর মা মেরিকে ফ্রেঞ্চে মারিও বলা হয়।
710
যদি নিক জোনাস কিংবা প্রিয়ঙ্কা চোপড়া কেউই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মেয়ের নাম বা ছবি কোনওটাই প্রকাশ্যে আনেননি। তবে দিনকয়েক প্রথমবার মা হওয়ার পর ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খুলেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া।
810
সম্প্রতি লিলি-সিং এর সাথে তার নতুন বই প্রসঙ্গে কথা বলার সময় মেয়ের কথা উল্লেখ করতে দেখা গেল প্রিয়ঙ্কাকে। দেশি গার্ল নিজে জানিয়েছেন, কী রকম বাবা-মা তিনি পেয়েছিলেন আর কী রকম অভিভাবক হওয়ার ইচ্ছা রয়েছে প্রিয়ঙ্কা চোপড়া।
910
লিলি সিং-কেই এই প্রথম নিজের মা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। এই প্রথমবার নিজের মেয়েকে নিয়ে মুখ খুলেছেন প্রিয়ঙ্কা চোপড়া। মা হওয়ার পর তার চিন্তাভাবনায় কেমন বদল এসেছে তা নিয়েও মুখ খুলতে দেখা যায় প্রিয়ঙ্কাকে।
1010
বলিউডের দেশি গার্লকে বলতে শোনা যায়, একজন নতুন মা হিসেবে আমি যেটা ভাবি যে আমি কখনও আমার ইচ্ছে, ভয়, আমার বড় হয়ে ওঠা আমার শিশু মধ্যে আসতে দেব না। আমি এটা সবসময় বিশ্বাস করি, বাচ্চারা তোমার মাধ্যমে এই দুনিয়ায় এসেছে, তোমার মধ্যে থেকে নয়। তাই এটা কখনও ভাবা উচিত নয় যে আমার সন্তান মানে, আমি ওকে আমার মতো করে বড় করব। ওরা আপনার মাধ্যমে এলেও নিজের জায়গা তৈরি করতে এসেছে এখানে। এটাকে মেনে নিলেই অনেক সুবিধা হয়। আমার বাবা ও মা কোনওদিনই জোর করে আমার উপর কিছু চাপিয়ে দেয়নি। তাই আমিও কখনও আমার সন্তানের উপর জোর করে কিছু চাপিয়ে দেব না।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.