Published : Aug 02, 2020, 12:50 PM ISTUpdated : Aug 02, 2020, 01:22 PM IST
একাধিক অভিযোগ, নানা মন্তব্য, কটাক্ষের তির, অবশেষে নিজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে বিচার চেয়েছিলেন রিয়া চক্রবর্তী। সাদা সালোওয়ার কামিজ পরে, কাঁদো কাঁদো চেহারা নিয়ে জানালেন নিজের বক্তব্য। সাদা পোশাকে, চোখে ভর্তি জল নিয়ে কোথা থেকে এই ভিডিও করেছেন সেই নিয়ে প্রশ্ন উঠেছিল নেটমহলে। এবার সেসব প্রশ্ন বদলেছে মিম কনটেন্টে। ভারচ্যুয়ালি জনসমক্ষে এসে নিজের বিপদ বাড়িয়ে ফেলেছেন রিয়া। প্রশ্ন, অভিযোগ, চরিত্রে কুমন্তব্য, নানা বিষয় জর্জরিত হয়ে গিয়েছে রিয়ার জীবন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তাঁকে নিয়ে চলছে নানা কাটাছেঁড়া। অভিযোগের আঙুল ওঠার পাশাপাশি তিনি এখন মিম ক্যুইন।
ভিডিওটি পোস্ট করেছিলেন এক অজ্ঞাত জায়গা থেকে। যেখানে রিয়া জানিয়েছেন, "আমার ঐশ্বর এবং আইন ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা আছে। আমি বিশ্বাস করি আমি বিটার পাবোই। আমার বিরুদ্ধে সাংঘাতিক মন্তব্য করে চলেছে ইলেক্ট্রনিক সংবাদমাধ্যম।"
210
আইনজীবীর পরামর্শে অনুযায়ী তিনি এ বিষয় কোনও মন্তব্য করতে চাননি। সত্যমেব জয়তে বলেই শেষ করেন ভিডিও। আইন এবং ঈশ্বরের প্রতি রিয়ার আস্থা থাকলেও তাঁর প্রতি কারও কোনও আস্থা নেই আর।
310
তাঁকে সাদা পোশাক এবং কাঁদো কাঁদো চেহারায় আরও যেন আরও চটেছে নেটদুনিয়া। শুরু হয়েছে মিম তৈরি। রিয়ার বিরুদ্ধে আসা 'গেল্ড ডিগার'র তকমাতেও চলছে ঠাট্টা। এক বছরে সুশান্তের কোটি কোটি টাকা ব্যয় হয়েছে তাঁর পিছনে।
410
রিয়াকে ইতিমধ্যেই 'রিয়া চিটফান্ড' হিসাবে সম্বোধন করা হয়েছে। তাঁর গ্ল্যামারাস ছবি এবং সাদা পোশাক পরা এই ভিডিওর ছবি পাশাপাশি রেখে তৈরি করা হয়েছে নানা মিম।
510
মিমের বিষয়, প্রেমিকের ক্রেডিট কার্ডে জীবন যাপন করার সময় রিয়ার গ্ল্যামারাস চেহারার মত অবস্থা থাকে এবং প্রেমিকের ক্রেডিট কার্ড হাতছাড়া হওয়ার পর সাদা পোশাক পরে গরিব অবস্থা হয়।
610
এছাড়াও তাঁর ছবির সঙ্গে সুস্মিতা সেন, কাজল এবং রানি মুখোপাধ্যায়ের ছবির সঙ্গে এডিট করে লেখা হয়েছে তাঁরা বাঙালির গর্ব এবং রিয়া বাঙালির লজ্জা।
710
তাঁর এই ভিডিও দেখে ক্ষোভ উগরে দিয়েছিল নেটবাসী। তারা লেখে, "তুমি যে কতটা খারাপ অভিনেত্রী তা এই ভিডিওতেই পরিষ্কার। কাঁদতেও পারোনি ঠিক করে। এই কারণেই কোনও ভাল ছবির প্রস্তাব তোমার কাছে আসে না।"
810
সেই নিয়েও মিমে লেখা, ভিডিওর চিত্রনাট্য লিখেছেন মহেশ ভাট, অভিনয় ছিলেন রিয়া। মুভিটা সাংঘাতিকভাবে ফ্লপ হল। রিয়ার এই ভিডিওকে অভিনয় বলেই দাবি করা হচ্ছে।
910
তারা আরও লেখে, বলিউডের কমার্শিয়াল ছবির মত সাদা সালোওয়ার কামিজ পরে ভিডিও করলেই কেউ নির্দোষ হয়ে যায় না। সত্যমেব জয়তে বলার কারণে ট্রোল হয়েছেন তিনি।
1010
তাঁর মুখে নাকি সত্য শব্দটি মানায় না। তিনি সুশান্তকে সাংঘাতিক অত্যাচার করেছেন, এই কথাই মানে সকলে। সত্যতার জয় হবে এবং রিয়া শাস্তি পাবেন। এই মন্তব্যে ভরে চলেছে নেটদুনিয়া।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.