কেবল শাহরুখ পুত্রই নয়, শাহরুখকেও যেতে হয়েছিল জেলে, কী এমন কাণ্ড ঘটিয়েছিলেন তিনি হোটেলে

Published : Oct 08, 2021, 10:29 AM IST

শাহরুখ খান বর্তমানে খবরের শিরোনামে, তবে এবার প্রসঙ্গ হল তাঁর সন্তান আরিয়ান খান। গত কয়েকদিন ধরে আরিয়ানকে নিয়ে হচ্ছে জলঘোলা। মাদক কাণ্ডে জড়িয়ে বর্তমানে ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন আরিয়ান খান। যার জেরে একাধিকবার উঠে আসছে কিং খান প্রসঙ্গ। কখনও ভক্তরা তাঁর পাশে দাঁড়াচ্ছে, কখনও আবার লাইফস্টাইল বা শাসন নিয়ে উঠছে প্রশ্ন। আর তার জেরেই ফিরল এবার পুরোনো স্মৃতি।  

PREV
110
কেবল শাহরুখ পুত্রই নয়, শাহরুখকেও যেতে হয়েছিল জেলে, কী এমন কাণ্ড ঘটিয়েছিলেন তিনি হোটেলে

ঘটনাটি ঘটে ১৯৯২ সালে। একটি রিপোর্ট ঘিরেই শুরু বচসা। ঠিক কী ঘটেছিল তখন! শাহরুখ খান সেই সময়ের হট কেক। তাঁকে নিয়ে সব খবরই ভাইরাল।

210

এমন সময়ই একটি ছবির প্রস্তাব আসে কিং খানের কাছে মায়া মেম সাহেব। সেই ছবি ঘিরেই শুরু বিতর্ক। এই ছবি শাহরুখের জীবনে অভিশাপ হয়ে নামে। 

310

সেখানে অভিনেত্রীর সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্য শ্যুট করার কথা ছিল শাহরুখ খানের। পরিচালক তাঁকে জানিয়েছিলেন তিনি যেন অভিনেত্রীর সঙ্গে একটি রাত হোটেলে কাটান।

410

এতে তাঁদের মধ্যে সম্পর্ক অনেক বেশি সহজ হয়ে উঠবে। যা শ্যুটিং-এ ভালো প্রভাব ফেলবে। এমনই একটি খবর এক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

510

বিপত্তি শুরু সেখান থেকেই। এক সাংবাদিককে অনুমান করে শাহরু খান তাঁর ওপর চরাও হন। দাবি করে বসেন তিনিই লিখেছেন এই সংবাদ, এবং শাহরুখ খান তাঁকে দেখে নেবেন।

610

এরপরই শুরু জলঘোলা। সেই সাংবাদিক তড়িঘড়ি পুলিশকে ফোন করে দেন। এবং বান্দ্রা পুলিশ শাহরুখ খানকে গ্রেফতার করে নিয়ে যায়। 

710

যদিও সেখানে বিষয়টা ছিল বেশ খানিকটা ভিন্ন। সকলে শাহরুখ খানের অটোগ্রাফ নেয়, এবং স্টারের মতই ব্যাবহার করে।

810

শাহরুখ খান এই ঘটনার জেরে রেগে গিয়ে সাংবাদিককে আবারও পাল্টা ফোন করে কুকথা বলে বসেন। আর সেই অশান্তি গড়ায় জেল পর্যন্ত। 

910

পরবর্তীতে শাহরুখ খান জানতে পারেন সেই খবরটি লিখেছিলেন অন্যকেউ। তখন সাংবাদিকের কাছে তিনি ক্ষমাও চেয়েছিলেন।

1010

আর রইল পড়ে সেই বিতর্কিত দৃশ্যের কথা, তা ছবি থেকে সরিয়ে নেওয়া হয়। ২০০৮ সালে আবারও তা লাক হয়ে যায় নেট পাড়ায়।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories