বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। ২০১৫ সালে নিজের চাইতে বেশ অনেকটাই ছোট মীরাকে বিয়ে করেন শাহিদ।
210
বিয়ের পাঁচ বছরের মাথায় দুই সন্তানের বাবা -মা হয়েছেন শাহিদ কাপুর এবং মীরা রাজপুত।
310
দুই সন্তানের মা হয়েও নিজের ফ্যাশন স্টেটমেন্ট, শরীরচর্চা, স্টাইল সবকিছুই ভক্তদের সঙ্গে শেয়ার করেন মীরা। এবার সোশ্যাল মিডিয়ার হটেস্ট ট্রেন্ডেও গা ভাসালেন মীরা।
410
সেলিব্রিটিদের মতোনই তার লাইফস্টাইল। ইনস্টাগ্রামে 'আস্ক মি এনিথিং'-এ মজেছেন মীরা রাজপুত। ফ্যান ফলোয়ারের সংখ্যাও তার আকাশছোঁয়া।
510
সম্প্রতি 'আস্ক মি এনিথিং'-এ ভক্তদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মীরা। সেখানেই এক ভক্ত প্রশ্ন তোলেন কপালের বাঁ দিকের কাটা দাগটি কিসের। বেশ কিছু ছবিতেও স্পষ্ট এই দাগ।
610
ভক্তের উত্তরে মীরা জানিয়েছেন। বয়স যখন ৩। তথন অন্যান্য বাচ্চাদের মতো খাটের মধ্যে লাফাচ্ছিলাম আমি তখনই খাট থেকে পড়ে গিয়ে ব্যথা লেগে কপালে এই দাগটি হয়।
710
অনেকে আবার জানতে চেয়েছেন শাহিদের সঙ্গে ঝগড়া হলে শেষমেশ কে যেতেন। মীরার সটান উত্তর , অবশ্যই আমি।
810
মীরার প্রিয় সদস্য কে, এই প্রশ্নের উত্তরে মীরা জানিয়েছেন, এটা খুব সহজ প্রশ্ন। কারণ আমি মা, বাবা,বোন, স্বামী, সন্তান সবাইকে ভালবাসি। তবে সবার মধ্যে আমার প্রিয় মানুষ হল বাবা। অনেক ভালবাসি বাবা তোমাকে।
910
বিনোদন জগতে না থেকে কীভাবে শিরোনামে থাকতে হয় তা মীরা অনেকটাই জানেন।
সম্প্রতি কয়েকদিন আগে কালো রঙের হটকা ব্রা-লেটে শরীরী উষ্ণতায় নেটিজেনদের মুগ্ধ করেছেন শাহিদ ঘরণী। সমুদ্র সৈকতের বালিয়াড়িতে মীরার ফ্যাশনে বুঁদ সাইবারবাসী।
1010
বেশ কিছুদিন আগে মীরা নিজের লাইফস্টাইল সম্বন্ধে মুখ খুলেছিলেন। নিজের পোশাক থেকে স্টাইল স্টেটমেন্ট সবটাই তিনি নিজের পছন্দমতো করতে ভালবাসেন মীরা।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.