বি টাউনের চর্চিত কাপলদের মধ্যে অন্যতম ঐশ্বর্য ও সলমন। তাদের প্রেম থেকে ব্রেক আপ সবটাই যেন চর্চিত বিষয়।
310
বলিউডের প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। বি-টাউনে একের পর এক অভিনেতার সঙ্গে বারবার নাম জড়িয়েছে অভিনেত্রীর। নিজের ব্যক্তিগত জীবন মিডিয়া এবং জনসাধারণের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও তাতে ব্যর্থ হয়েছেন।
410
বলিউডে পা রাখার পর হাম দিল দে চুকে সানাম, তাল, দেবদাস, মহব্বতে, একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া। সমস্ত পরিচালক-প্রযোজকরাই তাদের ছবিতে কাস্ট করতে চাইছিলেন ঐশ্বর্যকে।
510
কেরিয়ার যখন মধ্যগগণে,তখনই 'হাম দিল দে চুকে সনম' সিনেমায় সলমন খানের সঙ্গে ডেটিং করছিলেন ঐশ্বর্য। ছবির গল্পের মতোনই তাদেরও প্রেমটা সাজানো বাগানের মতো ছিল।
610
সেই সিনেমার পর থেকে গোটা বি-টাউনে তাদের প্রেম নিয়ে জল্পনা আরও বেড়েছিল। ঐশ্বর্যর কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন, সবেতেই সিদ্ধান্ত নিতে শুরু করেন সলমন।
710
তাদের সম্পর্ক থেকে ব্রেক আপ এক দশক পেরিয়ে গেলেও আজও শিরোনামে রয়েছে বলিউডের এই জুটি। সম্প্রতি একটি পুরোনো সাক্ষাৎকারে মারাত্মক ভাবে ভাইরাল হয়েছে। যা আজও সরগরম করছে পেজ থ্রি-র পাতা।
810
প্রতিবেদন সূত্রে খবর, সলমনকে খান পরিবার থেকেও আলাদা করতে চেয়েছিলেন ঐশ্বর্য। কোনওদিনই সলমনের পরিবারকে পছন্দ ছিল না রাইসুন্দরীর।
910
সলমনকে নিজের পরিবার ছেড়ে আসতে বলেছিলেন ঐশ্বর্য। রাই সুন্দরীর কথা মেনে এই কাজ করতে রাজি হননি সলমন। এমনকী ভাইদের অর্থসাহায্য করাও নাকি পছন্দ ছিল না ঐশ্বর্যর।
1010
একবার নয়, একাধিকবার শারীরিক নির্যাতনের শিকারও নাকি হয়েছিলেন ঐশ্বর্য। যদিও সলমন একথা আজও স্বীকার করেননি। সলমনের সঙ্গে বিচ্ছেদের পর ঐশ্বর্য নানা লাঞ্ছনার অভিযোগ এনেছিলেন যা সোহেলকে ক্ষুব্ধ করেছিল।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.