গত সপ্তাহের পর ফের আজ নয়া রেকর্ড গড়ল সোনা ও রূপোর দাম। মহাসঙ্কট পরিস্থিতিতে যেভাবে অর্থনৈতিক বাজারে মন্দা দেখা দিয়েছে তার জেরে সোনার দাম আরও বাড়বে বলেই আশা করাই হচ্ছে।
210
দিনের শুরুতেই ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার আজকের দাম দাঁড়িয়েছে ৫১,০৫০ টাকা
310
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার আজকের দাম ৫২,৪৫০ টাকা।
410
অন্যদিতে চেন্নাইতে ২৪ ক্যারেট সোনার দাম- ৫৪,৯৪০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম- ৫২,৪৫০ টাকা। মুম্বইতে ২৪ ক্যারেট সোনার দাম- ৫১,২৬০ টাকা।
510
অন্যদিকে ক্রমাগত দাম বৃদ্ধির ফলে ভারতের খুচরো বাজারে কমেছে সোনার চাহিদা। বিশ্ববাজারে আজ অর্থাৎ মঙ্গলবার ১ শতাংশ বেড়েছে সোনার দাম।
610
তবে শুধু সোনার বাজারেই নয়, একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে রূপোর দামও। যা শুনেই মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।
710
রূপোর দামেও সোনার মতোই আগুন লেগেছে। এমসিএক্স সূচকে ১ কেজি রূপোর দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৭,০০০ টাকা। ফলে সিলভার ফিচার্স দাঁড়িয়েছে ২.২ শতাংশ বৃদ্ধিতে।
810
রূপোর দামেও সোনার মতোই আগুন লেগেছে। এমসিএক্স সূচকে ১ কেজি রূপোর দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৭,০০০ টাকা। ফলে সিলভার ফিচার্স দাঁড়িয়েছে ২.২ শতাংশ বৃদ্ধিতে।
910
করোনা সংক্রমণ যেভাবে দ্রুত হারে বাড়ছে ঠিক তেমনই পাল্লা দিয়ে বেড়েই চলেছে সোনা-রূপোর দাম।
1010
ভারত ও চিনের সংঘর্ষ নিয়ে উত্তেজনা তুঙ্গে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারের জেরে সোনার দামে রদবদল দেখা দিয়েছে।
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.